Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি

Editor: The News Express By Editor: The News Express August 13, 2026
মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি
আরামবাগ:
মদের নেশায় এক গৃহবধূর বাড়ির সামনে গিয়ে নিজেকে তাঁর 'স্বামী' বলে দাবি করার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। কেবল দাবি করেই ক্ষান্ত থাকেননি, দরজা না খোলায় গেটে তাণ্ডব চালানো ও লাথি মারার অভিযোগও উঠেছে তাঁর বিরুদ্ধে। প্রায় ঘণ্টাখানেক ধরে চলা এই হুলুস্থুল কাণ্ডের পর অবশেষে প্রতিবেশীদের তৎপরতায় আটক করা হয় অভিযুক্তকে। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে আরামবাগের সতীতলা এলাকায়।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত রাতে আনুমানিক সাড়ে ৯টা নাগাদ সতীতলার ওই বাড়িটির সামনে হাজির হন এক যুবক। তিনি চরম মদ্যপ অবস্থায় ছিলেন বলে অভিযোগ। গৃহবধূর দরজার সামনে দাঁড়িয়ে তিনি বারবার "দরজাটা খোলো" বলে চিৎকার করতে থাকেন। বাড়ির ভেতর থেকে ভীতসন্ত্রস্ত গৃহবধূ যুবকের পরিচয় জানতে চাইলে, অভিযুক্ত যুবক আচমকাই নিজেকে ওই মহিলার স্বামী বলে দাবি করেন।

অপরিচিত যুবকের মুখে এমন দাবি শুনে আতঙ্কে শিউরে ওঠেন ওই গৃহবধূ। বিপদের আশঙ্কায় তিনি কোনোভাবেই দরজা খোলেননি। অভিযোগ, এতেই ক্ষিপ্ত হয়ে ওঠে ওই যুবক এবং সজোরে দরজায় ও গেটে লাথি মারতে শুরু করে।

গৃহবধূর চিৎকারে স্থানীয় প্রতিবেশীরা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। তাঁরা ওই মদ্যপ যুবককে ধরে ফেলেন এবং সঙ্গে সঙ্গে আরামবাগ থানায় খবর দেন।

স্থানীয়দের অভিযোগ, পুলিশকে খবর দেওয়ার পরও অকুস্থলে পৌঁছাতে কিছুটা বিলম্ব হয়। তবে শেষ পর্যন্ত পুলিশ এসে অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যায়।

এই ঘটনাকে কেন্দ্র করে সমগ্র সতীতলা এলাকায় তীব্র আতঙ্ক ও উত্তেজনা ছড়িয়েছে। অভিযুক্ত যুবক কেন এমন অসংলগ্ন আচরণ করলেন, কিংবা এর পেছনে অন্য কোনো পুরোনো শত্রুতা বা কোনো গভীর চক্রান্ত রয়েছে কি না, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে আরামবাগ থানার পুলিশ।