Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কেশপুর যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি 'টয়'

Editor: The News Express By Editor: The News Express August 12, 2026
তোলাবাজির অভিযোগে গ্রেপ্তার কেশপুর যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি 'টয়'
ভয় দেখিয়ে টাকা আদায় তথা তোলাবাজির অভিযোগে কেশপুর যুব তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি তথা কেশপুর পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ আসিফ ইকবাল ওরফে 'টয়'-কে গ্রেপ্তার করল কেশপুর থানার পুলিশ।

পুলিশ সূত্রে খবর, সম্প্রতি আসিফ ইকবালের বিরুদ্ধে ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে টাকা আদায়ের একটি লিখিত অভিযোগ জমা পড়েছিল। সেই অভিযোগের ভিত্তিতেই তদন্তে নেমে কেশপুর থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। বুধবারই ধৃতকে মেদিনীপুর জেলা আদালতে তোলা হবে বলে জানানো হয়েছে।

এলাকায় পরিচিত যুব তৃণমূল নেতা হিসেবে পরিচিত আসিফের এই গ্রেপ্তারের ঘটনাকে কেন্দ্র করে ইতিম্যধ্যেই রাজনৈতিক চাঞ্চল্য ছড়িয়েছে কেশপুর জুড়ে। ঘটনার নেপথ্যে অন্য কোনো যোগ রয়েছে কি না, তা খতিয়ে দেখতে পুলিশ ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন জানাতে পারে বলে জানা গেছে।