Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

কাঁথিতে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য

Editor: The News Express By Editor: The News Express August 12, 2026
কাঁথিতে ব্যাঙ্ক ডাকাতির চেষ্টার ঘটনায় চাঞ্চল্য
কাঁথি তে ভর দুপুরে ভারতীয় স্টেট ব্যাংক ঢুকে ব্যাংক কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে ডাকাতি করার চেষ্টা, ছয় থেকে সাতজনের ডাকাত দল ভর দুপুরে জুনপুট কোস্টাল থানা এলাকার নয়াপুট শাখার ভারতীয় স্টেট ব্যাংক, ঢুকে ব্যাংক কর্মীর মাথায় বন্দুক ঠেকিয়ে ভল্ট খোলার জন্য চাপ দেয়, তাতে অনড় ব্যাংক কর্মী, শেষমেষ ওই ব্যাংক কর্মীর মোবাইল ও সোনার চেন নিয়ে পালিয়ে যায় ওই ডাকাত দল

ঘটনা কে কেন্দ্র করে ভেতরে থাকা ১৫ থেকে ২০ জন গ্রাহক আতঙ্কিত হয়ে পড়ে। খবর ছড়িয়ে পড়লে আশপাশ থেকে গ্রামের মানুষ ছুটে আসেন, এবং ঘটনাস্থলে আসেন কাঁথি থানার পুলিশ।

ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট আতঙ্কের পরিবেশ তৈরি হয়েছে। তবে পরিস্থিতি নজর রাখছে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ।