Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

ময়নার নীলকুন্ঠা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো তৃণমূলের

Editor: The News Express By Editor: The News Express August 12, 2026
ময়নার নীলকুন্ঠা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো তৃণমূলের
ময়না বিধানসভার নীলকুন্ঠা গ্রাম পঞ্চায়েত হাতছাড়া হলো তৃণমূলের, গ্রাম পঞ্চায়েত বিজেপি, উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী অশোক দিন্ডা।

রাজ্যে পালাবদলের পর একের পর এক গ্রাম পঞ্চায়েত বিজেপির দখলে যায় । আজ পূর্ব মেদিনীপুরের ময়না বিধানসভার নীলকুণ্ঠা গ্রাম পঞ্চায়েতের গ্রামপ্রধান ও উপপ্রধান নির্বাচিত হয় । কয়েকদিন আগেই এই গ্রাম পঞ্চায়েতে তৃণমূলের প্রধান ও উপপ্রধান ইস্তফা দেয়। আজ পুনরায় অঞ্চল গঠন হয়। এই গ্রাম পঞ্চায়েতের মোট আসন ২৭ টি, পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২৪টি আসনে জয় লাভ করে, বিজেপি ২সিপিএম ১টি আসনে জয়লাভ করে। রাজ্যে পালাবদলের পর তৃণমূলের প্রধান শ্রীকৃষ্ণ বারি ইস্তফা দেয়, ইস্তফা দিয়েছিলেন উপপ্রধানও । ইস্তফার পর আজ নতুন করে অঞ্চল গঠন হয়। গ্রাম প্রধান নির্বাচনে তৃণমূলের পঞ্চায়েত সদস্যদের পূর্ন সমর্থনে প্রধান হিসেবে নির্বাচিত হয় বিজেপির কার্তিক জানা। তবে উপপ্রধান হিসেবে পুনরায় বহাল থাকলো তৃণমূলের দিপালী মন্ডল।

এই অঞ্চলে প্রধান গঠনে উপস্থিত ছিলেন রাজ্যের প্রতিমন্ত্রী তথা ময়না বিধানসভার বিধায়ক অশোক দিন্ডা । অঞ্চলের বাইরে গেরুয়া আবির মেখে আনন্দে মেতে ওঠে বিজেপির কর্মী সমর্থকরা।