নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
মাদপুরে জাতীয় সড়কে ভয়াবহ দূর্ঘটনা
By Editor: The News Express August 13, 2026
Share:
মেদিনীপুর: জাতীয় সড়কে ভয়াবহ সড়ক দুর্ঘটনা। ট্রাকের সজোরে ধাক্কায় ঘটনাস্থলেই মৃত্যু হলো এক মহিলা শ্রমিকের। গুরুতর জখম হয়েছেন আরও একাধিক ব্যক্তি। বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে ১৬ নম্বর জাতীয় সড়কের ওপর মাদপুর ঘাট এলাকায়।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, লালগড় থেকে দুটি মারুতি ভ্যানে চেপে বেশ কিছু পুরুষ ও মহিলা শ্রমিক মাদপুরের উদ্দেশ্যে কাজে যাচ্ছিলেন। ১৬ নম্বর জাতীয় সড়কের মাদপুর ঘাটের কাছে পৌঁছলে, কলকাতার দিক থেকে দ্রত গতিতে আসা একটি ট্রাক মারুতি ভ্যান দুটিকে পিছন থেকে সজোরে ধাক্কা মারে।
ধাক্কার তীব্রতায় দুমড়ে-মুচড়ে যায় ভ্যান দুটি। দুর্ঘটনার বিকট শব্দ শুনে ছুটে আসেন স্থানীয় বাসিন্দারা। খবর দেওয়া হয় থানায়। দুর্ঘটনায় ঘটনাস্থলেই এক মহিলা শ্রমিকের মর্মান্তিক মৃত্যু হয়।
ঘটনায় আহত বেশ কয়েকজনকে উদ্ধার করে দ্রুত মেদিনীপুর মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গিয়েছে। পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করার চেষ্টা চালাচ্ছে এবং দুর্ঘটনার সঠিক কারণ খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে।