নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল
By Editor: The News Express August 13, 2026
Share:
হুগলির খানাকুলের ঠাকুরানিচক গ্রাম পঞ্চায়েত এলাকায় দ্বারকেশ্বর নদীর তীরে অনুষ্ঠিত হলো বন্যা মোকাবিলায় সচেতনতামূলক মকড্রিল কর্মসূচি।
খানাকুল বরাবরই বন্যাপ্রবণ এলাকা। বর্ষায় নদীর জলস্তর বাড়লেই বন্যার আশঙ্কা দেখা দেয়। সেই পরিস্থিতিতে সাধারণ মানুষকে আগাম সতর্ক করা এবং বন্যার সময় কীভাবে উদ্ধারকাজ ও বিপর্যয় মোকাবিলা করা যায়, তা হাতে-কলমে দেখাতেই এই মকড্রিলের আয়োজন।
মকড্রিল কর্মসূচিতে উপস্থিত ছিলেন আরামবাগের মহকুমাশাসক রবি কুমার মিনা, খানাকুল-১ ব্লকের বিডিও অদিতি গাঙ্গুলী, এনডিআরএফ-এর দলসহ প্রশাসনের অন্যান্য আধিকারিকরা।
নদীর জল বাড়লে কীভাবে দ্রুত উদ্ধারকাজ চালানো হবে, বিপদে পড়া মানুষকে কীভাবে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হবে এবং সাধারণ মানুষকে কীভাবে সতর্ক থাকতে হবে—মকড্রিলের মাধ্যমে সেই বিষয়গুলিই তুলে ধরা হয়।
প্রশাসনের তরফে জানানো হয়েছে, বন্যার মতো প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সাধারণ মানুষের সচেতনতা এবং প্রশাসনের সঙ্গে সমন্বয় অত্যন্ত গুরুত্বপূর্ণ।