নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
কাঁথিতে 'আয়ুষ্মান সপ্তাহ' উপলক্ষে বিশেষ সভা করলেন মন্ত্রী অরুপ দাস
By Editor: The News Express August 09, 2026
Share:
আগামী ১৬ই আগস্ট থেকে রাজ্য তথা দেশের অন্যতম বৃহত্তম স্বাস্থ্য প্রকল্প 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করতে চলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এই মেগা প্রকল্পের সূচনাকে সামনে রেখে রাজ্যজুড়ে শুরু হয়েছে প্রস্তুতি।
সেই উদ্দেশ্যে আজ কাঁথি ১ ব্লকের মাজনা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে আয়োজন করা হয়েছিল একটি বিশেষ আলোচনা সভার। উক্ত সভায় হাসপাতালের চিকিৎসক, সেবিকা এবং স্বাস্থ্যকর্মীদের নিয়ে 'আয়ুষ্মান ভারত' প্রকল্পের খুঁটিনাটি ও 'আয়ুষ্মান সপ্তাহ'-এর তাৎপর্য তুলে ধরেন রাজ্যের সেচ মন্ত্রী অরূপ কুমার দাস।
সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে সেচ মন্ত্রী জানান, রাজ্যবাসীর কাছে নিখরচায় উন্নত চিকিৎসাসেবা পৌঁছে দিতে এই প্রকল্প এক যুগান্তকারী পদক্ষেপ হতে চলেছে। সাধারণ মানুষ যাতে সহজে এই সরকারি পরিষেবার সুযোগ-সুবিধা সম্পর্কে জানতে পারেন এবং কার্ড সম্পর্কিত তথ্য লাভ করতে পারেন, সে বিষয়ে স্বাস্থ্যকর্মীদের অগ্রণী ভূমিকা নেওয়ার আহ্বান জানান তিনি।
আজকের এই আলোচনা সভায় স্বাস্থ্যকেন্দ্রের একাধিক চিকিৎসক ও সেবিকা ছাড়াও উপস্থিত ছিলেন স্থানীয় প্রশাসনিক ব্যক্তিত্ব ও জনপ্রতিনিধিরা। ১৬ই আগস্ট মুখ্যমন্ত্রীর হাত ধরে এই পরিষেবা চালু হওয়ার পর থেকে সাধারণ মানুষ ব্যাপকভাবে উপকৃত হবেন বলে আশা ব্যক্ত করেছেন উপস্থিত সকলেই।