নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
আজ বাঁকুড়া জেলা সফরে আসছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী—
By Editor: The News Express August 11, 2026
Share:
আজ আনুমানিক দেড়টা নাগাদ হেলিকপ্টারে করে বাঁকুড়ার কড়গাহিড় হেলিপ্যাডে অবতরণ করবেন মুখ্যমন্ত্রী। সেখান থেকে তিনি সরাসরি চলে যাবেন বাঁকুড়া জেলা পরিষদের অডিটোরিয়ামে। সেখানে পশ্চিমাঞ্চলীয় একাধিক জেলাকে নিয়ে একটি উচ্চপর্যায়ের প্রশাসনিক পর্যালোচনা বৈঠক করার কথা রয়েছে তাঁর।
এই বৈঠকে বাঁকুড়া সহ পার্শ্ববর্তী পশ্চিমাঞ্চলের জেলাগুলির বিধায়ক এবং সংশ্লিষ্ট জেলাগুলির শীর্ষ প্রশাসনিক আধিকারিকরা উপস্থিত থাকবেন।
জানা গেছে, বৈঠকে জেলাগুলিতে উন্নয়নমূলক কাজের অগ্রগতি, জনকল্যাণমুখী সরকারি প্রকল্পগুলির বর্তমান স্থিতি এবং সামগ্রিক প্রশাসনিক বিষয় নিয়ে বিশদ পর্যালোচনা করা হবে।
প্রতিটি জেলার আধিকারিকরা নিজ নিজ এলাকার চলমান উন্নয়নমূলক কাজের খতিয়ান মুখ্যমন্ত্রীর সামনে তুলে ধরবেন।
কোথায় কোন কাজ থমকে রয়েছে, প্রশাসনিক বা পরিকাঠামোগত কী কী সমস্যা দেখা দিচ্ছে এবং কোথায় ঘাটতি রয়েছে—সেগুলি খতিয়ে দেখে দ্রুত সমাধানের দিকনির্দেশ দিতে পারেন মুখ্যমন্ত্রী।
মুখ্যমন্ত্রীর সফর এবং বৈঠকের নির্দিষ্ট সূচি সম্পর্কিত চূড়ান্ত তথ্য প্রশাসনের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা না হওয়া পর্যন্ত পুরো বিষয়টি সফরসূচির প্রাথমিক রূপরেখা হিসেবেই গণ্য করা হচ্ছে।