Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

নন্দীগ্রাম থেকে গ্রেপ্তার দিল্লির কুখ্যাত দুষ্কৃতী ওয়াসিম আক্রম, ঝুলিতে ১২৫টিরও বেশি মামলা

Editor: The News Express By Editor: The News Express August 11, 2026
নন্দীগ্রাম থেকে গ্রেপ্তার দিল্লির কুখ্যাত দুষ্কৃতী ওয়াসিম আক্রম, ঝুলিতে ১২৫টিরও বেশি মামলা
দিল্লি পুলিশের চোখ এড়িয়ে এতদিন আত্মগোপন করেছিল সে। কিন্তু শেষ রক্ষা হলো না। শেষ পর্যন্ত পশ্চিমবঙ্গ ও দিল্লি পুলিশের যৌথ অভিযানে পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রাম থেকে গ্রেপ্তার করা হলো দিল্লির কুখ্যাত গ্যাংস্টার ওয়াসিম আক্রমকে।

পুলিশ সূত্রের খবর, গত ১৯ জুলাই দিল্লির জাহাঙ্গীরপুরী এলাকায় এক ব্যক্তি খুন হন। সেই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডে সরাসরি নাম জড়ায় ওয়াসিমের। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পারে, ওয়াসিম গা ঢাকা দিয়ে রয়েছে পশ্চিমবঙ্গের নন্দীগ্রামে। খবর পাওয়া মাত্রই নন্দীগ্রামে পৌঁছে যায় দিল্লি পুলিশের একটি বিশেষ টিম।
এরপর স্থানীয় নন্দীগ্রাম থানাকে সঙ্গে নিয়ে সোমবার যৌথ অভিযান চালায় দিল্লি পুলিশ। নন্দীগ্রাম থানা এলাকার চৌরঙ্গী থেকে হাতেনাতে ধরা পড়ে অভিযুক্ত গ্যাংস্টার।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার হওয়া ওয়াসিম আক্রম এক মারাত্মক অপরাধী। তার বিরুদ্ধে ঝুলছে ১২৫টিরও বেশি ফৌজদারি মামলা, যার মধ্যে ৩৫টি গুরুতর মামলায় সে দীর্ঘদিন ধরে পলাতক ছিল। এমনকি ২০টি মামলায় তাকে আইনত ‘ঘোষিত অপরাধী’ হিসেবে চিহ্নিত করার প্রক্রিয়া চলছিল।

গ্রেপ্তারের পর সোমবারই অভিযুক্তকে ট্রানজিট রিমান্ডের আর্জি জানিয়ে হলদিয়া মহকুমা আদালতে তোলে দিল্লি পুলিশ, যাতে তাকে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়া সম্ভব হয়। দুর্ধর্ষ এই দুষ্কৃতীর গ্রেপ্তারে নন্দীগ্রাম ও তার আশপাশের এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে।