নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
গভীর রাতে পুলিশের গাড়িকে ওভারটেক! ধাওয়া করে ২২টি পাচারকারী গরু উদ্ধার নয়াগ্রামে
By Editor: The News Express August 11, 2026
Share:
নয়াগ্রাম: গভীর রাতে দায়িত্বপ্রাপ্ত পুলিশের টহলদারি গাড়িকে দ্রুতগতিতে ওভারটেক করে পালানোর চেষ্টা! কিন্তু শেষ রক্ষা হলো না। পুলিশের তৎপরতায় আটক করা হলো দুটি গাড়ি এবং উদ্ধার করা হলো প্রায় ২২টি গরু। সোমবার ভোররাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার নয়াগ্রাম থানার বালিগেড়িয়া এলাকায়।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোররাত প্রায় ৩টে ৫০ মিনিট নাগাদ নয়াগ্রাম থানার একটি টিম বালিগেড়িয়া এলাকায় রুটিন টহলদারিতে ছিল। সেই সময় হঠাৎই দুটি গাড়ি অত্যন্ত দ্রুতগতিতে পুলিশের গাড়িকে ওভারটেক করে সামনের দিকে চলে যায়। রাতের অন্ধকারে গাড়ি দুটির অমন আশঙ্কাজনক গতিবিধি দেখে পুলিশের সন্দেহ হয়।
বিনা বিলম্বে টহলদারি টিম গাড়ি দুটির পিছু ধাওয়া শুরু করে। বেশ কিছুটা দূর যাওয়ার পর, ৯ নম্বর রাজ্য সড়কের ওপর বালিগেড়িয়া বিডিও অফিসের কাছে পুলিশ গাড়ি দুটিকে ধরে ফেলে ও ঘিরে ফেলে আটক করে।
আটক গাড়ি দুটিতে তল্লাশি চালাতেই চক্ষু চড়কগাছ পুলিশের। গাড়ি দুটির ভেতর গাদাগাদি করে রাখা ছিল মোট ২২টি গরু। প্রাথমিক অনুমান, রাতের অন্ধকারের সুযোগ নিয়ে গরুগুলিকে বেআইনিভাবে অন্যত্র পাচার করার উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল।
পুলিশ সুত্রে জানা যায়, গাড়ি দুটির গতিবিধি দেখেই আমাদের সন্দেহ হয়েছিল। ধাওয়া করে গাড়ি দুটি ধরা হলেও, পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকরা অন্ধকারের সুযোগ নিয়ে চম্পট দেয়। উদ্ধার হওয়া গরুগুলিকে আপাতত নিরাপদ হেফাজতে রাখা হয়েছে।"
ঘটনার পর থেকে পলাতক গাড়ি দুটির চালক ও খালাসি। এই ঘটনার পেছনে কোনো আন্তর্জাতিক বা আন্তঃরাজ্য গরু পাচারচক্র যুক্ত রয়েছে কি না, গাড়ি দুটির মালিক কারা এবং কোথা থেকে গরুগুলি কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল— তা জানতে তদন্ত শুরু করেছে নয়াগ্রাম থানার পুলিশ। এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পলাতক চালকদের খোঁজে ইতিমধ্যে তল্লাশি চালানো হচ্ছে।