নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
উলুবেড়িয়ায় পুর ও নগর উন্নয়ন প্রতিমন্ত্রীর আকস্মিক ভিজিটে তুলকালাম! বিজেপি নেতাদের সঙ্গে হাতাহাতি, সাংবাদিকদের হুমকি
By Editor: The News Express August 12, 2026
Share:
উলুবেড়িয়া:
উলুবেড়িয়া পুরসভায় পুর ও নগর উন্নয়ন দপ্তরের প্রতিমন্ত্রী উমেশ রাইয়ের আকস্মিক পরিদর্শনে চরম উত্তেজনা ছড়াল। প্রশাসনিক বৈঠকে এক বিতর্কিত ঠিকাদারের উপস্থিতি নিয়ে তৈরি হওয়া উত্তেজনার জেরে হোটেল চত্বরে বিজেপি নেতাদের সঙ্গে মন্ত্রীর ধস্তাধস্তির ঘটনা ঘটে। পাশাপাশি, ঘটনার ছবি তুলতে গেলে সাংবাদিকদেরও হুমকি দেওয়া হয় বলে অভিযোগ।
সূত্রের খবর, এদিন উলুবেড়িয়া পুরসভায় আচমকাই পরিদর্শনে যান প্রতিমন্ত্রী উমেশ রাই। কিন্তু অভিযোগ ওঠে, ওই প্রশাসনিক বৈঠকে উপস্থিত ছিলেন সেখ নাসিরুদ্দিন মল্লিক ওরফে 'বাবু সোনা' নামের এক ঠিকাদার। স্থানীয় রাজনৈতিক মহলে গুঞ্জন রয়েছে যে, ওই ঠিকাদার প্রাক্তন মন্ত্রী পুলক রায়ের অত্যন্ত ঘনিষ্ঠ। সরকারি কোনো প্রশাসনিক পদে না থেকেও ঠিকাদার কীভাবে মন্ত্রীর সঙ্গে সরকারি বৈঠকে উপস্থিত থাকলেন, তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে।
বৈঠক শেষে মন্ত্রী ও তাঁর সঙ্গীরা হাই রোডের ধারের একটি হোটেলে খাবার খেতে যান। এই খবর পেয়ে হাওড়া গ্রামীণ জেলা বিজেপি নেতা সোমনাথ সাঁধুখা এবং প্রাক্তন কাউন্সিলর নব মাল সেখানে উপস্থিত হন এবং মন্ত্রীর কাছে এই বিষয়ে জানতে চান।
অভিযোগ, ঠিকাদারের উপস্থিতি নিয়ে প্রশ্ন করতেই মেজাজ হারান মন্ত্রী। মুহূর্তের মধ্যে পরিস্থিতি অগ্নিগর্ভ হয়ে ওঠে। বিজেপি নেতাদের সঙ্গে মন্ত্রী উমেশ রাই এবং তাঁর অনুগামীদের তীব্র বাকবিতণ্ডা শুরু হয়, যা পরবর্তীতে হাতাহাতি ও ধস্তাধস্তির রূপ নেয়।
এই ঘটনার খবর সংগ্রহ করতে গিয়ে সাংবাদিক ও চিত্রসাংবাদিকরা যখন ছবি তুলতে যান, তখন তাঁদের ওপর ক্ষিপ্ত হয়ে ওঠেন মন্ত্রী ও তাঁর দেহরক্ষীরা। ক্যামেরার সামনেই সাংবাদিকদের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ উঠেছে।
ঘটনাকে কেন্দ্র করে উলুবেড়িয়া জুড়ে তীব্র রাজনৈতিক শোরগোল শুরু হয়েছে।