Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

পিংলায় গ্রেপ্তার তৃনমূলের ব্লক সভাপতি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সেক সবেরাতি

Editor: The News Express By Editor: The News Express August 12, 2026
পিংলায় গ্রেপ্তার তৃনমূলের ব্লক সভাপতি, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের সদস্য সেক সবেরাতি
পিংলা তৃণমূল কার্যালয়ে অস্ত্র-বিষ উদ্ধারকাণ্ড: ঘটনার ৪০ দিন পর গ্রেফতার ব্লক সভাপতি সেক সবেরাতি, থানার সামনে বিজেপির বিক্ষোভে তুঙ্গে উত্তেজনা।

পিংলা ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে কার্তুজ, বন্দুক, সাদা থান কাপড়, বিষ ও সিরিঞ্জ উদ্ধারের চাঞ্চল্যকর ঘটনার প্রায় ৪০ দিন পর গ্রেফতার হলেন তৃণমূলের পিংলা ব্লক সভাপতি সেক সবেরাতি। বুধবার সন্ধ্যায় নিজস্ব বাসভবন থেকে পিংলা থানার পুলিশ তাঁকে গ্রেফতার করে। এই গ্রেফতারির খবর ছড়িয়ে পড়তেই থানা চত্বরে ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়।

ঘটনার সূত্রপাত গত ২ জুলাই। সেদিন পিংলা ব্লক তৃণমূল কার্যালয় থেকে একটি একনলা বন্দুক, বেশ কয়েকটি কার্তুজ, সাদা থান কাপড়, ঘাসমারা বিষ ও সিরিঞ্জ উদ্ধারের ঘটনায় তীব্র রাজনৈতিক আলোড়ন সৃষ্টি হয়। সেই অভিযোগ ও উদ্ধারকাজের দীর্ঘ তদন্তের পর অবশেষে বুধবার সন্ধ্যায় ব্লক সভাপতি সেক সবেরাতিকে গ্রেফতার করে পুলিশ।

অভিযুক্ত নেতাকে থানায় নিয়ে আসার খবর পেয়েই থানা প্রাঙ্গণের বাইরে জমায়েত হতে থাকেন বিজেপি কর্মী-সমর্থকেরা। হাতে ডিম নিয়ে তাঁরা থানার সামনে সোচ্চার হয়ে বিক্ষোভ দেখান। সেক সবেরাতিকে পুলিশি পাহারায় থানায় প্রবেশ করানোর সময় বিক্ষোভকারীরা 'চোর চোর' স্লোগান তোলেন, যার ফলে কিছু সময়ের জন্য ওই এলাকায় চরম উত্তেজনাপূর্ণ পরিস্থিতির সৃষ্টি হয়।

বিজেপির পক্ষ থেকে অভিযোগ, অভিযুক্ত তৃণমূল নেতা একাধিক সরকারি প্রকল্পে কোটি কোটি টাকার দুর্নীতির সঙ্গে সরাসরি যুক্ত।

যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন সেক সবেরাতি। থানায় ঢোকার মুখে সংবাদমাধ্যমের প্রশ্নের জবাবে তিনি বলেন, "সব মিথ্যা অভিযোগ।"

দীর্ঘ ৪০ দিন পর এই নেতার গ্রেফতারির ঘটনায় পিংলার রাজনৈতিক অলিন্দে জল্পনা ও উত্তাপ এখন তুঙ্গে।