Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

ঘাটালের ওসিকে নিয়ে গিয়ে কলকাতা হাইকোর্টে কান ধরে উঠবস করানোর হুঁশিয়ারি, বিস্ফোরক মন্তব্য সিপিআইএম নেতা শতরূপ ঘোষের

Editor: The News Express By Editor: The News Express August 06, 2026
ঘাটালের ওসিকে নিয়ে গিয়ে কলকাতা হাইকোর্টে কান ধরে উঠবস করানোর হুঁশিয়ারি, বিস্ফোরক মন্তব্য সিপিআইএম নেতা শতরূপ ঘোষের
সুমন মন্ডল, ঘাটাল:
ফুটবল বিশ্বকাপ খেলা দেখাকে কেন্দ্র করে পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ব্লকের বরদা চৌকান এলাকায় সংঘর্ষের ঘটনা ঘটে।সিপিআইএমের অভিযোগ তাদের কর্মী সমর্থকদের ওপর বিজেপি হামলা চালায়। ওই ঘটনায় ৬ জন সিপিআইএম কর্মী আহত হন। ঘটনার পর ঘাটাল থানায় অভিযোগও দায়ের করা হয়।

অভিযুক্তদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে বৃহস্পতিবার ঘাটাল থানায় ডেপুটেশন কর্মসূচির আয়োজন করে সিপিআইএম। কর্মসূচিতে উপস্থিত ছিলেন দলের রাজ্য কমিটির সদস্য শতরূপ ঘোষ। ডেপুটেশন শেষে একটি পথসভার আয়োজন করা হয়।সেখানে বক্তব্য রাখতে গিয়ে শতরূপ ঘোষ বলেন, "যারা মাস্তানি করেছে, যারা গুন্ডামি করেছে, তাদের বিরুদ্ধে যদি ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে ঘাটালের ওসিকে কলকাতা হাইকোর্টে নিয়ে গিয়ে কান ধরে উঠবস করাব।"