নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
এবার বাড়ি দখলের অভিযোগ উঠল" বিধায়ক রেখা পাত্রের বিরুদ্ধে
By Editor: The News Express August 11, 2026
Share:
সন্দেশখালীর প্রতিবাদী মুখ তথা হিঙ্গলগঞ্জের বিজেপির বিধায়িকা রেখা পাত্রের বিরুদ্ধে এবার আসতো একটা বাড়ি দখল করে রাখার অভিযোগ জানালেন স্বামী কেশবানন্দ মহারাজ। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর জনতার দরবারে স্বামী কেশবানন্দ মহারাজ লিখিত অভিযোগ দায়ের করেন। মহারাজের অভিযোগ ২৬ শে বিধানসভা নির্বাচনের আগে হিঙ্গলগঞ্জের লেবুখালী এলাকায় তার একটি প্যালেস ভাড়া নিয়েছিল রেখা পাত্র দুমাসের জন্য, এবং সেখানে কথা হয়েছিল ওই বাড়িতে তিনি কিনে নেবেন, সেই সময় কেশবানন্দ প্যালেজটি দাম চাওয়া হয়েছিল ১ কোটি ২৫ লক্ষ টাকা। তাতেও রাজি হয়েছিলেন বিধায়িকা, ভবনটি চার বিঘা সম্পত্তির উপর পাঁচিল দিয়ে ঘেরা তিন তলা একটি কংক্রিটের বাড়ি, মাত্র দু মাসের ভাড়া দিয়ে গত কয়েক মাস ধরেই বসবাস করছেন রেখা পাত্র। ভাড়া চাইতে গেলে তাকে ভাড়া দিচ্ছেন না এমনকি বাড়িও ছাড়ছেন না। ভাড়ার কথা বা বাড়ি ভাড়ার কথা বললে মহারাজকে নানান ধরনের হুমকি দিচ্ছে রেখা পাত্র।
এমনটাই ঘটনার বিবরণ জানিয়ে জনতার দরবারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে লিখিত অভিযোগ জানালেন মহারাজ।
এখন প্রশ্ন রেখা পাত্র ভোটের নমিনেশন জমা দেওয়ার সময় তিনি উল্লেখ করেছিলেন তার এবং তার স্বামীর ব্যাংক একাউন্টে ৬০ থেকে ৭০ হাজার টাকা রয়েছে। তাহলে তিন মাসের মধ্যে কি এমন যাদু তিনি আবিষ্কার করলেন যে এক কোটি পঁচিশ লক্ষ টাকা দিয়ে একটি বাড়ি কিনবেন বলে কথা দিয়েছেন মহারাজকে। তাহলে এর পেছনে অন্য কোন রহস্য লুকিয়ে রয়েছে? না তিনি প্রতারণা করেছেন ওই মহারাজের সঙ্গে?