Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

গোপীবল্লভপুর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের

Editor: The News Express By Editor: The News Express August 11, 2026
গোপীবল্লভপুর নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের
ঝাড়গ্রাম :
ভোরবেলায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা মারল ঝাড়গ্রাম-ভুবনেশ্বরগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস। মঙ্গলবার ভোরে ঘটনাটি ঘটেছে ঝাড়গ্রাম জেলার গোপীবল্লভপুর ২ নম্বর ব্লকের বংশীমোড় এলাকায়। দুর্ঘটনায় বাসের চালক-সহ কয়েকজন যাত্রী আহত হয়েছেন। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, ভুবনেশ্বর থেকে যাত্রী নিয়ে ঝাড়গ্রামের দিকে ফিরছিল ‘সাই উপাসনা’ নামে বেসরকারি বাসটি। ভোরের দিকে বংশীমোড় এলাকায় পৌঁছনোর পর একটি টার্নিংয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে বাসটি। এরপর রাস্তার ধারে থাকা একটি গাছে সজোরে ধাক্কা মারে। হঠাৎ বিকট শব্দ শুনে স্থানীয় বাসিন্দারা ঘটনাস্থলে ছুটে যান। এরপর আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ঝাড়গ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো হয়। দুর্ঘটনায় বাসটির সামনের অংশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় বেলিয়াবেড়া থানার পুলিশ। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি রাস্তা থেকে দুর্ঘটনাগ্রস্ত বাসটি সরানোর কাজ শুরু হয়েছে।