নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
বেলদায় নিম্নমানের কাদা মোরাম দিয়ে বেহাল রাস্তা সংস্কারের পরই ভোগান্তিতে বনতটা গ্রামে বাসিন্দারা।রাস্তা সংস্কারের নামে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ। বৃষ্টিতে সেই রাস্তা আরও বেহাল হয়ে পড়ায় চরম ভোগান্তির শিকার পশ্চিম মেদিনীপুর জেলার বেলদা-১ গ্রাম পঞ্চায়েতের বনতটা গ্রামের বাসিন্দারা।
অভিযোগ, পথশ্রী প্রকল্পের আওতায় প্রায় এক কিলোমিটার রাস্তা সংস্কারের পরিকল্পনা নেওয়া হলেও কাজে নিম্নমানের কাদা মোরাম ব্যবহার করা হয়েছে। আর বৃষ্টি নামতেই সেই রাস্তার অবস্থা কার্যত চলাচলের অযোগ্য হয়ে পড়েছে।গ্রামবাসীদের অভিযোগ, রাস্তা সংস্কারের আগে অন্তত যাতায়াত করা সম্ভব ছিল। কিন্তু সংস্কারের নামে কাদা মোরাম ফেলার পর বৃষ্টির জলে রাস্তা আরও পিচ্ছিল ও কর্দমাক্ত হয়ে পড়ে। ফলে পথচারী থেকে শুরু করে বাইক ও অন্যান্য যানবাহন চলাচলেও সমস্যায় পড়তে হচ্ছে। তাঁদের বক্তব্য, রাস্তা ঠিক করার বদলে সংস্কারের পর পরিস্থিতি আরও খারাপ হয়েছে।ঘটনায় সরব হয়েছে বিজেপিও। দলের অভিযোগ, বিগত সরকারের আমলে পথশ্রী প্রকল্পের মাধ্যমে রাস্তা সংস্কারের পরিকল্পনা নেওয়া হলেও নিম্নমানের সামগ্রী ব্যবহারের কারণেই এই পরিস্থিতি তৈরি হয়েছে।
এদিকে, রাজ্যে পালাবদলের পর বেলদা-১ গ্রাম পঞ্চায়েতে গ্রামবাসীদের অভিযোগ পাওয়ার পর বিষয়টি নিয়ে উদ্যোগী হন গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপঙ্কর গিরি। তিনি নিজে ঘটনাস্থলে দাঁড়িয়ে থেকে রাস্তার উপর ছড়িয়ে থাকা কাদা মোরাম সরিয়ে দেন এবং আপাতত সাধারণ মানুষের চলাচলের উপযোগী করার ব্যবস্থা করেন।দীপঙ্কর গিরি জানান, আগামী দিনে ওই রাস্তাটি স্থায়ীভাবে সংস্কারের উদ্যোগ নেওয়া হবে। নতুন করে রাস্তা তৈরির জন্য ব্লক প্রশাসনের পাশাপাশি স্থানীয় বিধায়কের কাছেও আবেদন জানানো হবে।
কাদা মোরাম সরিয়ে ফেলার পর আপাতত কিছুটা স্বস্তি ফিরেছে বনতটা গ্রামের বাসিন্দাদের মধ্যে। তবে তাঁদের দাবি, সাময়িক ব্যবস্থা নয়, দ্রুত স্থায়ীভাবে রাস্তাটি সংস্কার করে দুর্ভোগের অবসান ঘটাতে হবে।