নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে পরিবারের হাতে ফিরিয়ে দিয়ে মানবিকতার নজির সাগর ব্লক বিজেপি নেতৃত্বর
By Editor: The News Express August 09, 2026
Share:
মানবিকতার এক উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করলেন সাগর ব্লক বিজেপি নেতৃত্ব। মানসিক ভারসাম্যহীন এক নিখোঁজ বৃদ্ধাকে নিরাপদে তাঁর পরিবারের হাতে ফিরিয়ে দিয়ে প্রশংসা কুড়িয়েছেন বিজেপি নেতা অরুণাভ দাস ও তাঁর সহযোগীরা।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার রাতে সাগরদ্বীপের বামনখালি এলাকায় এক অজ্ঞাতপরিচয় বৃদ্ধাকে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করতে দেখে সন্দেহ হয় স্থানীয় বাসিন্দাদের। কথা বলতে গিয়ে তাঁরা বুঝতে পারেন, বৃদ্ধা মানসিক ভারসাম্যহীন এবং নিজের পরিচয় স্পষ্টভাবে জানাতে পারছেন না। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছান সাগর ব্লক বিজেপি নেতা অরুণাভ দাস।
দীর্ঘ সময় ধরে কথা বলে তিনি বৃদ্ধার পরিচয় জানতে সক্ষম হন। জানা যায়, তাঁর নাম আমেনা বিবি। স্বামী ওয়াজেদ আলী খান। বাড়ি পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম থানার রয়াপাড়া পোস্ট অফিসের গোপালপুর গ্রামে।
রাত হয়ে যাওয়ায় বৃদ্ধার নিরাপত্তার কথা বিবেচনা করে তাঁর থাকা-খাওয়ার ব্যবস্থা করা হয়। পাথরপ্রতিমার বাসিন্দা আকসার আলী শা-এর বাড়িতে তাঁর রাত্রিযাপনের ব্যবস্থা করেন অরুণাভ দাস।
একই রাতে নন্দীগ্রামের বিজেপি মণ্ডল সভাপতি সৌমিত্র দে-র সঙ্গে যোগাযোগ করে বৃদ্ধার পরিবারের সন্ধান মেলে। পরে জানা যায়, তিন দিন আগে আমেনা বিবি মেয়ের বাড়ি নামখানায় যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে ভুলবশত গঙ্গাসাগরে চলে আসেন।
রবিবার সকালে পরিবারের সদস্যরা পাথরপ্রতিমায় পৌঁছালে অরুণাভ দাস তাঁদের সঙ্গে সাক্ষাৎ করে প্রয়োজনীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন করেন এবং আমেনা বিবিকে পরিবারের হাতে তুলে দেন।
এই মানবিক উদ্যোগের প্রশংসা করেছেন এলাকার বহু মানুষ। অসহায় এক মানসিক ভারসাম্যহীন বৃদ্ধাকে নিরাপদে পরিবারের কাছে ফিরিয়ে দিয়ে সাগর ব্লক বিজেপি নেতৃত্ব মানবিকতার এক অনন্য নজির স্থাপন করেছে।