Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

নাবালিকা ছাত্রীদের না জানিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড! আরামবাগে আটক ৩

Editor: The News Express By Editor: The News Express August 09, 2026
নাবালিকা ছাত্রীদের না জানিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ায় আপলোড! আরামবাগে আটক ৩
স্কুল বন্ধের পর বাড়ি ফিরছিল নাবালিকা ছাত্রীরা। অভিযোগ, তাদের অলক্ষে ও বিনা অনুমতিতে ভিডিও তোলে এক যুবক। শুধু ভিডিও তোলাই নয়, তাতে ‘লাভ রিঅ্যাক্ট’ (Love React) ইমোজি যুক্ত করে সোশ্যাল মিডিয়ায় আপলোড করে দেয় সে। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ালো আরামবাগের নৈসরাই এলাকায়। বিষয়টিতে জড়িত থাকার অভিযোগে পুলিশ এক যুবক-সহ মোট তিনজনকে আটক করেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, আরামবাগের নৈসরাই এলাকার একটি স্কুলের কয়েকজন নাবালিকা ছাত্রীকে লক্ষ্য করে কিছুদিন ধরে এক যুবক ভিডিও করছিল বলে অভিযোগ। সম্প্রতি সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই চোখ আটকায় স্থানীয়দের। ভিডিওটিতে আপত্তিকরভাবে লাভ রিঅ্যাক্ট বসিয়ে তা পোস্ট করা হয়েছিল। বিষয়টিকে কেন্দ্র করে ছাত্রীদের সুরক্ষা নিয়ে প্রশ্ন ওঠে।

ঘটনাটি জানতে পেরে বিন্দুমাত্র দেরি না করে দ্রুত পদক্ষেপ নেয় স্কুল কর্তৃপক্ষ। অবিলম্বে খবর দেওয়া হয় স্থানীয় থানায়। খবর পেয়ে আরামবাগ থানার পুলিশ পৌঁছায় নৈসরাই এলাকায়। তারা তদন্তে নেমে ঘটনার মূল অভিযুক্ত যুবককে শনাক্ত করে। পরবর্তীতে তাকে জিজ্ঞাসাবাদ করে আরও দু'জন সহযোগীর খোঁজ মেলে।

পুলিশ জানিয়েছে, অভিযুক্ত যুবক এবং তার দুই সঙ্গীকে ইতিমধ্যেই আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। ভিডিওটি কীভাবে এবং কী উদ্দেশ্যে তোলা ও ছড়ানো হয়েছিল, তা খতিয়ে দেখতে অভিযুক্তদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। নাবালিকা ছাত্রীদের সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বের সাথে দেখা হচ্ছে বলে জানিয়েছে প্রশাসন।

স্কুল কর্তৃপক্ষের এই তৎপরতা এবং পুলিশের দ্রুত পদক্ষেপে কিছুটা স্বস্তি পেলেও, সোশ্যাল মিডিয়ায় নাবালিকাদের এমন কুরুচিকর ভিডিও পোস্টের ঘটনায় ক্ষোভ উগরে দিয়েছেন অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা।