Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

বকখালিতে শীঘ্রই তৈরি হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, জমি পরিদর্শনে বিধায়ক

Editor: The News Express By Editor: The News Express August 09, 2026
বকখালিতে শীঘ্রই তৈরি হচ্ছে আধুনিক বাস টার্মিনাল, জমি পরিদর্শনে বিধায়ক
সন্দীপ দাস, বকখালী :
বকখালির দীর্ঘদিনের যানজট ও দুর্ঘটনা এড়াতে এবং পর্যটন ব্যবস্থার প্রসারে নির্মিত হতে চলেছে একটি অত্যাধুনিক বাস টার্মিনাল। প্রস্তাবিত এই টার্মিনালের সম্ভাব্য স্থান পরিদর্শন করলেন সাগর বিধানসভার বিধায়ক সুমন্ত মণ্ডল। শুক্রবার এই পরিদর্শনে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন পরিবহন দপ্তরের উচ্চপদস্থ আধিকারিকরা।
দক্ষিণ ২৪ পরগনার অন্যতম জনপ্রিয় এই পর্যটন কেন্দ্রে নির্দিষ্ট পার্কিং স্থান না থাকায়, সরকারি-বেসরকারি বাসগুলি বাধ্য হয়ে মূল রাস্তার উপরেই দাঁড় করানো হতো। ফলে পথ সংকীর্ণ হয়ে প্রায়শই দুর্ঘটনা ঘটত এবং তীব্র যানজটে ভোগান্তি পোহাতে হতো পর্যটক ও স্থানীয়দের।
স্থান পরিদর্শনের পর গঙ্গাসাগর-বকখালি উন্নয়ন পর্ষদের কার্যালয়ে আধিকারিকদের নিয়ে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়। খুব শীঘ্রই এই টার্মিনালের নির্মাণকাজ শুরু হওয়ার আশ্বাস মিলেছে। দীর্ঘদিনের দাবি পূরণ হতে চলায় এবং যানজটের জাঁতাকল থেকে মুক্তি পাওয়ার আশায় স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের মধ্যে আনন্দের আবহাওয়া তৈরি হয়েছে।