নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
রাজ্য তথা দেশজুড়ে বাম ও তৃণমূলের যৌথ চক্রান্তে অস্থিরতা তৈরির চেষ্টার অভিযোগে গর্জে উঠল ভারতীয় জনতা পার্টি।
বাম-তৃনমূলের ‘দেশবিরোধী চক্রান্তে’র প্রতিবাদে রবিবার বিকেলে পশ্চিম মেদিনীপুরের পিংলার ১০ নম্বর জলচক অঞ্চলে এক প্রতিবাদ মিছিলের আয়োজন করে স্থানীয় বিজেপি নেতৃত্ব।
জলচক এলাকায় আয়োজিত এই মিছিলে প্রায় হাজার খানেক দলীয় কর্মী-সমর্থক পা মেলান। মিছিল থেকে বিরোধী বাম ও তৃণমূলকে কার্যত চরম হুঁশিয়ারি দেন বিজেপি নেতৃত্ব।
এদিনের এই প্রতিবাদ কর্মসূচিতে নেতৃত্ব দেন পিনাকী চক্রবর্তী, সুকান্ত প্রধান, স্বরাজ চাউল্যা ছাড়াও যুব ও মহিলা মোর্চার একাধিক নেতৃত্ব।
মিছিল শেষে সবং ৪ নম্বর মণ্ডল বিজেপির সাধারণ সম্পাদক পিনাকী চক্রবর্তী বলেন- “কেন্দ্রীয় সরকারের একাধিক জনমুখী প্রকল্প ও 'অন্নপূর্ণা যোজনা' নিয়ে বাম এবং তৃণমূল যৌথভাবে সাধারণ মানুষের কাছে প্রতিনিয়ত মিথ্যাচার করছে। চক্রান্ত করে এলাকায় অশান্তি পাকানোর পাশাপাশি দেশবিরোধী নানা কর্মকাণ্ডের মাধ্যমে মাতৃভূমিকে অপমান করার চেষ্টা চালাচ্ছে তারা।”
একই সঙ্গে পিনাকীবাবু তাঁদের আগামী কর্মসূচির কথাও ঘোষণা করেন। তিনি জানান, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং বিজেপি নেতৃত্বের নির্দেশে ব্লক স্তরে 'তেরঙ্গা যাত্রা'র আহ্বান জানানো হয়েছে। সেইমতো আগামীকাল পিংলার কালীতলায় বিজেপির তেরঙ্গা যাত্রা অনুষ্ঠিত হবে। উক্ত কর্মসূচিতে পিংলার সর্বস্তরের জাতীয়তাবাদী ও দেশপ্রেমী মানুষকে যোগ দেওয়ার আহ্বান জানান তিনি।