Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

মলাশোলে পুলিশের মানবিক উদ্যোগ, উদ্বোধন ‘আমঝর্ণা দিশা কোচিং সেন্টার’

Editor: The News Express By Editor: The News Express August 09, 2026
মলাশোলে পুলিশের মানবিক উদ্যোগ, উদ্বোধন ‘আমঝর্ণা দিশা কোচিং সেন্টার’
ঝাড়গ্রাম: জঙ্গলমহলের প্রত্যন্ত এলাকার মানুষের সঙ্গে পুলিশের জনসংযোগ আরও মজবুত করতে ঝাড়গ্রাম জেলা পুলিশের উদ্যোগে বেলপাহাড়ির আমলাশোলে অনুষ্ঠিত হল বিশেষ কমিউনিটি প্রোগ্রাম। জেলার পুলিশের ‘সহায়’ কর্মসূচির আওতায় বেলপাহাড়ি থানা ও বাঁশপাহাড়ী ফাঁড়ির উদ্যোগে শুক্রবার রাতে এই কর্মসূচির আয়োজন করা হয়।

এদিন আমলাশোলে এলাকার পড়ুয়াদের শিক্ষার সুযোগ বাড়ানোর লক্ষ্যে অবৈতনিক ‘আমঝর্ণা দিশা কোচিং সেন্টার’-এর শুভ উদ্বোধন করেন ঝাড়গ্রাম জেলার পুলিশ সুপার মানব সিংলা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন) ফয়সল রাজা, বেলপাহাড়ির এসডিপিও অয়ণ সাধু, বেলপাহাড়ি থানার আইসি স্বরূপ মুখোপাধ্যায়-সহ জেলা পুলিশের অন্যান্য আধিকারিকরা।

কর্মসূচিতে আমলাশোলের গ্রামবাসীদের সঙ্গে সরাসরি কথা বলেন পুলিশ সুপার মানব সিংলা। গ্রামের উঠোনে খাটিয়ায় বসেই দীর্ঘক্ষণ বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এলাকার বিভিন্ন সমস্যা, অভাব-অভিযোগ, চাহিদা ও প্রত্যাশার কথা সরাসরি শোনেন পুলিশ আধিকারিকরা। সাধারণ মানুষের পাশে থাকার আশ্বাসও দেওয়া হয় পুলিশের পক্ষ থেকে।

পাশাপাশি প্রত্যন্ত এলাকার ছাত্রছাত্রীদের পড়াশোনায় উৎসাহিত করতে এবং শিক্ষার সুযোগ আরও সহজলভ্য করে তুলতেই চালু করা হয়েছে ‘আমঝর্ণা দিশা কোচিং সেন্টার’। পুলিশের এই উদ্যোগে উপকৃত হবে এলাকার পড়ুয়ারা।

অনুষ্ঠানে গ্রামের মহিলাদের হাতে শাড়ি, স্থানীয় ক্লাবগুলির হাতে ফুটবল এবং পড়ুয়াদের হাতে খাতা তুলে দেওয়া হয়। পাশাপাশি শিশুদের মধ্যে চকলেট বিতরণ করা হলে গোটা এলাকায় আনন্দের পরিবেশ তৈরি হয়। শিশুদের হাসি, করতালি ও উৎসাহে মুখর হয়ে ওঠে আমলাশোল।

পুলিশ প্রশাসনের শীর্ষ আধিকারিকরা প্রত্যন্ত গ্রামে এসে সরাসরি তাঁদের সঙ্গে কথা বলায় খুশি গ্রামবাসীরাও। তাঁদের বক্তব্য, পুলিশের সঙ্গে সরাসরি কথা বলার সুযোগ পাওয়ায় প্রশাসনের প্রতি তাঁদের আস্থা ও বিশ্বাস আরও বেড়েছে।

সাধারণ মানুষের সঙ্গে পুলিশের দূরত্ব কমিয়ে পারস্পরিক আস্থা, সহযোগিতা ও বিশ্বাসের সম্পর্ক আরও দৃঢ় করাই ছিল এদিনের ‘সহায়’ কর্মসূচির মূল লক্ষ্য। জনসংযোগের পাশাপাশি শিক্ষা ও সামাজিক সহযোগিতার মাধ্যমে জঙ্গলমহলের মানুষের পাশে থাকার বার্তাই উঠে আসে আমলাশোলের এই বিশেষ কর্মসূচিতে।