Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

ভাগীরথীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু বৃদ্ধর

Editor: The News Express By Editor: The News Express August 09, 2026
ভাগীরথীতে স্নান করতে নেমে জলে ডুবে মৃত্যু বৃদ্ধর
স্নান করতে এসে ভাগীরথী জলে ডুবে নিখোঁজ এক ব্যক্তি। নিখোঁজোয় ব্যক্তির নাম রামপ্রসাদ ঘোষ (৬৫) তার বাড়ি কালনা থানার অন্তর্গত আটঘরিয়া সিমলন পঞ্চায়েতের সূর্যপুর এলাকার। এদিন শনিবার পিয়ারি নগর জেবিএম ইট ভাটার ঘাটে স্নান করতে নেমে আচমকাই তলিয়ে যায়। তিনি বহুক্ষন ভাসতে ভাসতে পিয়ারীনগর ফেরিঘাট সংলগ্ন এলাকায় এসে ডুবে যান তিনি। মাঝিরা প্রথমদিকে বাঁশ ফেলে বাঁচানোর চেষ্টা করল হঠাৎই পানার মধ্যে তিনি ডুবে যান। এদিন শনিবার দুপুর তিনটে পর্যন্ত নিখোঁজ ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ ঐ ব্যক্তির ছেলে তিনি জানান বাবা সাইকেল করে বাড়ি থেকে স্নান করতে পিয়ারী নগর জেবিএম ভাটার ঘাটে নেমেছিলেন আর তখনই আচমকায় তিনি ডুবে যান। নিখোঁজ ব্যক্তির খোঁজ চালাচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্ট এর কর্মীরা। ঘটনাস্থলে উপস্থিত কালনা থানার আইসি এবং ধাত্রীগ্রাম ফাঁড়ি আইসি সহ বিভিন্ন পুলিশ আধিকারিকরা।