Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

চন্দ্রকোনা থানায় সাইবার সেলের সূচনায় জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, বাল্যবিবাহ ও নারী সুরক্ষায় বিশেষ সচেতনতা শিবির

Editor: The News Express By Editor: The News Express August 07, 2026
চন্দ্রকোনা থানায় সাইবার সেলের সূচনায় জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, বাল্যবিবাহ ও নারী সুরক্ষায় বিশেষ সচেতনতা শিবির
সাধারণ মানুষকে সাইবার অপরাধ সম্পর্কে সচেতন করতে এবং নারী সুরক্ষা নিশ্চিত করার লক্ষ্যে পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশের উদ্যোগে ও চন্দ্রকোনা থানার সহযোগিতায় আয়োজিত হলো এক বিশেষ সচেতনতা শিবির। শিবিরের মূল বিষয়বস্তু ছিল সাইবার প্রতারণা রোধ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং নারী নিরাপত্তা।

অনুষ্ঠানের অঙ্গ হিসেবে এদিন চন্দ্রকোনা থানায় একটি নতুন সাইবার সেলের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে ও প্রদীপ প্রজ্জ্বলনের মাধ্যমে এই সেলের সূচনা করেন পশ্চিম মেদিনীপুরের জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা।

প্রযুক্তিভিত্তিক অপরাধের গ্রাস থেকে আমজনতাকে রক্ষা করা এবং সামাজিক ব্যাধি রোধে পুলিশের এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন উপস্থিত বিশিষ্ট ব্যক্তিত্বরা। এদিনের সচেতনতা শিবিরে উপস্থিত ছিলেন পশ্চিম মেদিনীপুর জেলা পুলিশ সুপার পাপিয়া সুলতানা, অ্যাডিশনাল পুলিশ সুপার বুশারা বানু, চন্দ্রকোনা বিধানসভার বিধায়ক
সুকান্ত দোলুই, বিধায়ক, চন্দ্রকোনা ১ ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক কৃষ্ণেন্দু বিশ্বাস, চন্দ্রকোনা ২ ব্লক উন্নয়ন আধিকারিক উৎপল পাইক সহ একাধিক প্রশাসনিক আধিকারীক।

পুলিশ প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান সময়ে দ্রুত বাড়তে থাকা সাইবার অপরাধ মোকাবিলায় নবগঠিত এই সাইবার সেলটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। একই সাথে, প্রত্যন্ত অঞ্চলে বাল্যবিবাহ রোধ করা এবং নারীদের নিরাপত্তা সংক্রান্ত সহায়তা প্রদানে স্থানীয় প্রশাসন আরও তৎপর হবে।