Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

সুন্দরবনের নদীপথে উপচে পড়া রোমাঞ্চ: ৪০ জন পর্যটকের চোখে ধরা দিল রয়্যাল বেঙ্গল টাইগার

Editor: The News Express By Editor: The News Express August 06, 2026
সুন্দরবনের নদীপথে উপচে পড়া রোমাঞ্চ: ৪০ জন পর্যটকের চোখে ধরা দিল রয়্যাল বেঙ্গল টাইগার
রূপসী সুন্দরবনের জলপথে জঙ্গল সাফারির মাঝেই ঘটে গেল সেই কাঙ্ক্ষিত অলৌকিক ঘটনা! জলপথের বুক চিরে এগোচ্ছিল পর্যটকবাহী লঞ্চ, আর ঠিক তখনই জঙ্গলের সীমানায় সগর্বে দেখা দিল বনের আসল রাজা— রয়্যাল বেঙ্গল টাইগার।

বুধবার দুপুর ঠিক ১টা ৩১ মিনিট। সুন্দরবনের সুন্দরখালি ও দাহারানি এলাকার মাঝামাঝি নদীপথে ভেসে চলছিল ‘এম.বি. আমন্ত্রণ’ নামের একটি লঞ্চ। লঞ্চে উপস্থিত ছিলেন বোলপুর-শান্তিনিকেতন এলাকা থেকে আসা প্রায় ৪০ জন পর্যটকের একটি দল। হঠাৎই নদীর পাড়ে দেখা মেলে রয়্যাল বেঙ্গল টাইগারের।

লঞ্চের গাইড তন্ময় মৃধা জানান, বাঘটি প্রায় ৯০ সেকেন্ড (দেড় মিনিট) ধরে নদী তীরে দাঁড়িয়ে ছিল। জলযানে থাকা পর্যটকরা নিরাপদ দূরত্ব বজায় রেখে বেশ কিছুক্ষণ ধরে রাজকীয় ভঙ্গিতে থাকা বাঘটির উপস্থিতি উপভোগ করেন। নদীকূলে বাঘের এমন সাবলীল অবস্থান দেখে উচ্ছ্বাসে ফেটে পড়েন শান্তিনিকেতনের ওই পর্যটকরা।
ম্যানগ্রোভের প্রাকৃতিক রূপের পাশাপাশি চোখের সামনে বনের রাজাকে দেখার এই বিরল ও রোমাঞ্চকর অভিজ্ঞতা সুন্দরবন সফরকে চিরস্মরণীয় করে রাখল বলে আবেগপ্লুত পর্যটকরা জানান। বন দপ্তর সূত্রে খবর, সুন্দরবনে সাম্প্রতিক সময়ে ঘনঘন বাঘের দেখা মেলায় পর্যটকদের উৎসাহ আরও কয়েক গুণ বেড়ে গেছে।