Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে রেল পুলিশ

Editor: The News Express By Editor: The News Express August 04, 2026
ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে রহস্য, তদন্তে রেল পুলিশ
ডাক্তারি পড়ুয়ার অস্বাভাবিক মৃত্যু ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মৃত ছাত্রের নাম গৌরব দেশওয়াল। তিনি হরিয়ানার বাসিন্দা বলে জানা গিয়েছে।

প্রাথমিক সূত্রে জানা যায়, গতকাল কয়েকজন সহপাঠীর সঙ্গে ট্রেনে করে বর্ধমানের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন গৌরব। সেই সময় সাঁইথিয়া স্টেশনের কাছে চলন্ত ট্রেন থেকে তিনি পড়ে যান বলে অভিযোগ। গুরুতর জখম অবস্থায় স্থানীয় বাসিন্দা ও তাঁর সঙ্গীরা তাঁকে প্রথমে সাঁইথিয়া হাসপাতালে নিয়ে যান।

সেখানে তাঁর শারীরিক অবস্থার অবনতি হলে বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরের উদ্যোগ নেওয়া হয়। তবে পথেই তাঁর অবস্থার আরও অবনতি হওয়ায় তাঁকে বোলপুর সিয়ান হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।

আজ ভোরে মৃতদেহটি রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে আনা হয়। খবর পেয়ে মৃত ছাত্রের পরিবারের সদস্যরাও হাসপাতালে পৌঁছান।

কীভাবে এই দুর্ঘটনা ঘটল, তা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়েছে। এটি নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনও ঘটনা এর পিছনে রয়েছে, তা খতিয়ে দেখতে তদন্ত শুরু করেছে রেল পুলিশ। ঘটনার প্রকৃত কারণ জানতে মৃতদেহের ময়নাতদন্তের রিপোর্টের অপেক্ষায় তদন্তকারীরা।