Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

তারকেশ্বর থেকে বিষ্ণুপুরগামী যাত্রী ও পূণ্যার্থী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো রাস্তার ধারের শালগাছে, ঘটনায় জখম একাধিক

Editor: The News Express By Editor: The News Express August 04, 2026
তারকেশ্বর থেকে বিষ্ণুপুরগামী যাত্রী ও পূণ্যার্থী বোঝাই বাস নিয়ন্ত্রণ হারিয়ে ধাক্কা মারলো রাস্তার ধারের শালগাছে, ঘটনায় জখম একাধিক
কোলকাতা থেকে বাঁকুড়ার বিষ্ণুপুরগামী যাত্রী ও পূণ্যার্থী বোঝাই বাস রাস্তার ধারে থাকা একের পর এক শালগাছে ধাক্কা মেরে রাস্তার ধারে কাত হয়ে গেলো। ঘটনায় গুরুতর জখম হয়েছেন ১০ জন। আজ দুপুরে ঘটনাটি ঘটে বাঁকুড়ার জয়পুর ও বিষ্ণুপুরের মাঝের জঙ্গলে। আহতদের দ্রুত উদ্ধার করে নিয়ে যাওয়া হয়েছে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে।

স্থানীয় সূত্রে জানা গেছে একটি যাত্রীবোঝাই বাস কোলকাতা থেকে বেপরোয়া গতিতে বাঁকুড়ার বিষ্ণুপুরের দিকে যাচ্ছিল। শ্রাবণ মাসের সোমবার হওয়ায় তারকেশ্বরের শ্রাবণী মেলায় যোগ দেওয়া বহু পূন্যার্থীও বাসটির ছাদে ও বাম্পারে চড়ে বিষ্ণুপুরের দিকে আসছিলেন। আচমকাই বিষ্ণুপুরে ঢোকার কিছুটা আগে জঙ্গলের রাস্তায় প্রবল বেগে থাকা বাসটির উপর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন চালক। নিয়ন্ত্রণহীন বাসটি রাস্তা থেকে নেমে সজোরে গিয়ে ধাক্কা মারে রাস্তার ধারে থাকা জঙ্গলের একের পর এক শালগাছে। ধাক্কার অভিঘাতে শেষ পর্যন্ত বাসটি একদিকে কাত হয়ে পড়ে। ঘটনায় গুরুতর জখম হন ১০ জন। প্রথমে পথচলতি মানুষ ও পরে বিষ্ণুপুর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে বিষ্ণুপুর সুপার স্পেশ্যালিটি হাসপাতালে নিয়ে যায়। আহত যাত্রীদের দাবি অতিরিক্ত গতির কারনেই বাসটি দূর্ঘটনার কবলে পড়েছিল। পুলিশ দূর্ঘটনাগ্রস্থ বাসটিকে আটক করেছে।