Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

সারের কালোবাজারি রুখতে কোমর বেঁধে ময়দানে বিধায়ক,বার্তা দিলেন চলবেনা কোনো কালোবাজারি

Editor: The News Express By Editor: The News Express August 04, 2026
সারের কালোবাজারি রুখতে কোমর বেঁধে ময়দানে বিধায়ক,বার্তা দিলেন চলবেনা কোনো কালোবাজারি
বাঁকুড়া:- বর্তমান বাজার মূল্যকে খতিয়ে দেখতে বিভিন্ন জায়গায় একদিকে যেমন টাস্ক ফোর্সের হানা চলছে। অপরদিকে অন্য মেজাকে দেখা গেল ইন্দাসের বিজেপি বিধায়ক নির্মল কুমার ধাড়াকে। সারের কালোবাজারি কে রুখতে পূর্ব নির্ধারিত কোন নির্ঘণ্ট ছাড়াই ইন্দাস ব্লকের বিডিও ও থানার ভারপ্রাপ্ত আধিকারিককে সাথে করে নিয়ে বিভিন্ন সারের দোকান ঘুরে দেখলেন।

বর্ষার মরশুম মানেই বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকায় কৃষিকাজের সময়। তাই এই চলতি বর্ষার মরশুমে কৃষকদের সুবিধার্থে রাসায়নিক সারের কালোবাজারি যাতে না হয় তা রুখতেই পথে নামলেন বিধায়ক নির্মল ধাড়া। এদিন ইন্দাসের দীঘলগ্রাম এলাকার একাধিক সার বিক্রির দোকানে গিয়ে মূল্য তালিকা, মজুত ও বিক্রির রসিদ খতিয়ে দেখেন। একই সঙ্গে কোনও ব্যবসায়ী সারের অতিরিক্ত দাম নিচ্ছেন কিনা, সে বিষয়েও মাঠে কর্মরত ক্রেতাদের সঙ্গেও কথা বলেন তিনি।

বিধায়ক নির্মল কুমার ধাড়া বলেন, সারের কালোবাজারির অভিযোগ দীর্ঘদিনের। তবে এবার আর এই নয়া জমানায় তা চলবেনা। চাষীদের যাতে ব্যবসায়ীরা ঠকাতে না পারে তাই তিনি পথে নেমেছেন বলে জানান। বিধায়কের এহেন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সকল স্তরের কৃষক।