Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

ময়নার গাজিনায় বিজেপির 'শুদ্ধিকরণ': তৃণমূলে যাওয়া প্রধানের জায়গায় নতুন মুখ বাসন্তী সাহু শিল, উপস্থিত বিধায়ক তথা মন্ত্রী অশোক দিন্ডা

Editor: The News Express By Editor: The News Express August 04, 2026
ময়নার গাজিনায় বিজেপির 'শুদ্ধিকরণ': তৃণমূলে যাওয়া প্রধানের জায়গায় নতুন মুখ বাসন্তী সাহু শিল, উপস্থিত বিধায়ক তথা মন্ত্রী অশোক দিন্ডা
পূর্ব মেদিনীপুরের ময়না থানার অন্তর্গত গাজিনা অঞ্চলে বড়সড় রাজনৈতিক নাটকীয়তার পর অবশেষে নতুন প্রধান হিসেবে দায়িত্ব গ্রহণ করলেন বিজেপির মনোনীত প্রার্থী বাসন্তী সাহু শিল। গত বিধানসভা নির্বাচনের আগে বিজেপি ছেড়ে বিদায়ী প্রধান ও তাঁর স্বামীর তৃণমূলে যোগদানের পর, মঙ্গলবার খোল-কীর্তন ও মাথা মুণ্ডন-দাড়ি কামানোর মতো বৈষ্ণব আচার-অনুষ্ঠানের মাধ্যমে পুরো অঞ্চল ‘শুদ্ধিকরণ’ করে নতুন প্রধানের নাম ঘোষণা করে ভারতীয় জনতা পার্টি।

প্রসঙ্গত বিধানসভা নির্বাচনের সময় গাজিনা অঞ্চলের তৎকালীন বিজেপি সমর্থিত প্রধান খুকু রানী মণ্ডল ও তাঁর স্বামী চন্দন মণ্ডল বিজেপি ত্যাগ করে শাসকদল তৃণমূল কংগ্রেসে যোগ দেন। বিধানসভা নির্বাচনে চন্দন মণ্ডল তৃণমূলের প্রার্থী হিসেবে লড়াইও করেছিলেন। স্বামী-স্ত্রী উভয়েই একযোগে দল পরিবর্তন করায় গাজিনা অঞ্চলের বিজেপি শিবিরে অসন্তোষ ও রাজনৈতিক শূন্যতার সৃষ্টি হয়েছিল।

হরিনাম সংকীর্তন ও উলুধ্বনিতে উৎফুল্ল কর্মী-সমর্থকরা
বিজেপির হাতছাড়া হওয়া এই অঞ্চল আজ পুনর্দখল করে। দলীয় কর্মী-সমর্থকদের উৎসাহ ছিল চোখে পড়ার মতো। এ দিন সকাল থেকেই বৈষ্ণব রীতি মেনে খোল-কীর্তন, মাথা মুণ্ডন এবং গঙ্গা জল ছিটিয়ে এলাকা ‘শুদ্ধ’ করার প্রক্রিয়া চলে। এরপরই বিপুল উন্মাদনা ও বাজনার তালে নতুন প্রধান হিসেবে বাসন্তী সাহু শিলের নাম আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।

বিজেপি নেতৃত্বের দাবী "যারা দলের সাথে বিশ্বাসঘাতকতা করে চলে গিয়েছিলেন, তাদের অবসান ঘটিয়ে আজ গাজিনা অঞ্চল নতুন উদ্যমে পথ চলা শুরু করল। গণতন্ত্র পুনপ্রতিষ্ঠার এই লড়াই জারি থাকবে।"

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ময়নার বিজেপি বিধায়ক তথা রাজ্যের মন্ত্রী অশোক দিন্ডা। পাশাপাশি গাজিনা অঞ্চলের বহু বিজেপি কর্মী ও সমর্থক এদিনের এই শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠানে যোগ দেন। নবনিযুক্ত প্রধান বাসন্তী সাহু শিলকে পুষ্পস্তবক দিয়ে শুভেচ্ছা জানান উপস্থিত নেতৃত্ব।

এ দিনের এই পরিবর্তনকে কেন্দ্র করে ময়নার রাজনৈতিক অলিন্দে শুরু হয়েছে জোর চর্চা।