নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
ঘাটাল বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মিড-ডে মিল পরিদর্শনে বিধায়ক শীতল কপাট, পড়ুয়াদের সঙ্গে বসে খেলেন খাওয়ার
By Editor: The News Express August 04, 2026
Share:
সুমন মন্ডল, ঘাটাল:
ঘাটাল বিদ্যাসাগর উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে মিড-ডে মিলের গুণগত মান ও পরিবেশনা ব্যবস্থা খতিয়ে দেখতে পরিদর্শনে যান ঘাটালের বিধায়ক শীতল কপাট। পরিদর্শনের সময় তিনি ছাত্র-ছাত্রীদের পাশে বসে মিড-ডে মিলের খাবার নিজেও গ্রহণ করেন।খাবারের স্বাদ, মান, পরিচ্ছন্নতা এবং পুষ্টিগুণ সম্পর্কে প্রত্যক্ষ ধারণা নিতেই তিনি এই উদ্যোগ নেন। পাশাপাশি ছাত্র-ছাত্রীদের সঙ্গে কথা বলে তাদের মতামতও শোনেন। বিদ্যালয় কর্তৃপক্ষের সঙ্গে আলোচনায় তিনি মিড-ডে মিলের মান বজায় রাখা এবং শিক্ষার্থীদের জন্য স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করার ওপর গুরুত্ব দেওয়ার নির্দেশ দেন।