নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
নন্দীগ্রামে তৃণমূলের ভরসা অখিল গিরি! উপনির্বাচনের দায়িত্বে প্রাক্তন মন্ত্রী, নতুন সমীকরণে সরগরম রাজ্য রাজনীতি
By Editor: The News Express August 03, 2026
Share:
নন্দীগ্রাম বিধানসভা উপনির্বাচনকে সামনে রেখে বড় সাংগঠনিক সিদ্ধান্ত নিল তৃণমূল কংগ্রেস। দলের শীর্ষ নেতৃত্বের সিদ্ধান্তে নন্দীগ্রাম উপনির্বাচনের গুরুত্বপূর্ণ নির্বাচনী দায়িত্ব তুলে দেওয়া হয়েছে প্রাক্তন মন্ত্রী অখিল গিরির হাতে। রাজনৈতিক মহলের একাংশের মতে, কঠিন পরিস্থিতিতেও দিদির উপর ভরসা রাখার জন্য দীর্ঘদিনের অভিজ্ঞ ও সংগঠক হিসেবেই তাঁর উপর আস্থা রেখেছে কালীঘাটের নেতৃত্ব।
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে সংখ্যাগরিষ্ঠতা নিয়ে সরকার গঠন করেছে বিজেপি। নতুন মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব নিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি নন্দীগ্রাম ও ভবানীপুর—দুটি কেন্দ্র থেকেই নির্বাচনে জয়ী হওয়ার পর মুখ্যমন্ত্রী হিসেবে নন্দীগ্রাম বিধানসভা আসন থেকে পদত্যাগ করেন। সেই কারণেই ওই কেন্দ্রে উপনির্বাচনের প্রক্রিয়া শুরু হয়েছে।
অন্যদিকে, বিধানসভা নির্বাচনে আশানুরূপ ফল করতে না পারলেও সংগঠনকে পুনরুজ্জীবিত করতে মাঠে নেমেছে তৃণমূল কংগ্রেস। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, দলের প্রথম সারির বহু নেতা সক্রিয় রাজনীতি থেকে সরে গেলেও এখনও কিছু অভিজ্ঞ নেতা সংগঠনের মূল শক্তি হিসেবে রয়েছেন। তাঁদের মধ্যেই অন্যতম অখিল গিরি।
দলীয় সূত্রের দাবি, মমতা বন্দ্যোপাধ্যায়ের দীর্ঘদিনের বিশ্বস্ত সহকর্মী ও সংগঠক হিসেবে পরিচিত অখিল গিরিকে নন্দীগ্রামের মতো গুরুত্বপূর্ণ কেন্দ্রে নির্বাচনী দায়িত্ব দেওয়ার সিদ্ধান্ত রাজনৈতিকভাবে তাৎপর্যপূর্ণ। এলাকায় সংগঠনকে আরও শক্তিশালী করা, কর্মীদের ঐক্যবদ্ধ রাখা এবং উপনির্বাচনের কৌশল নির্ধারণে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেই মনে করছে তৃণমূল নেতৃত্ব।