Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক? বর্ধমান থেকে গ্রেফতার জইশ-যোগ সন্দেহে হামিদ মণ্ডল

Editor: The News Express By Editor: The News Express August 01, 2026
শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক? বর্ধমান থেকে গ্রেফতার জইশ-যোগ সন্দেহে হামিদ মণ্ডল
বর্ধমান: মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ষড়যন্ত্রের অভিযোগে বর্ধমান থেকে গ্রেফতার করা হয়েছে হামিদ মণ্ডল নামে এক ব্যক্তিকে। তদন্তকারী সূত্রের দাবি, ধৃতের সঙ্গে জম্মু ও কাশ্মীরের সাজ্জাদ ভাট জঙ্গি গোষ্ঠীর যোগাযোগের সূত্র মিলেছে।
পুলিশ সূত্রে খবর, বেশ কিছুদিন ধরেই শুভেন্দু অধিকারীর উপর হামলার পরিকল্পনা করছিল হামিদ। তার কাছ থেকে শুভেন্দু অধিকারীর কনভয়ের বিস্তারিত তথ্য এবং বিভিন্ন কর্মসূচি সংক্রান্ত তথ্যও উদ্ধার হয়েছে বলে দাবি তদন্তকারীদের।
গোপন সূত্রে খবর পেয়ে রাজ্য পুলিশের এসটিএফ বর্ধমানের রেনেসাঁ হাউসিংয়ে তল্লাশি চালায়। সেখান থেকেই হামিদ মণ্ডলকে গ্রেফতার করা হয়। ধৃতকে জিজ্ঞাসাবাদ করে গোটা ঘটনার সঙ্গে আর কারা জড়িত এবং কোনও বড়সড় নাশকতার ছক ছিল কি না, তা খতিয়ে দেখছেন তদন্তকারীরা।
তবে এই অভিযোগগুলির বিষয়ে এখনও পর্যন্ত পুলিশের তরফে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত বিবৃতি প্রকাশ করা হয়নি। তদন্ত চলছে।