Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

সংগঠনকে চাঙ্গা করতে পূজোর আগে জেলায় জেলায় পদ্ম শিবিরে নতুন মুখের সম্ভাবনা

Editor: The News Express By Editor: The News Express July 30, 2026
সংগঠনকে চাঙ্গা করতে পূজোর আগে জেলায় জেলায় পদ্ম শিবিরে নতুন মুখের সম্ভাবনা
পুজোর আগেই বঙ্গ বিজেপির সর্বস্তরেই সাংগঠনিক রদবদল প্রক্রিয়া সেরে নিতে চাইছে শীর্ষনেতৃত্ব। পশ্চিমবঙ্গে সংগঠনকে আরও শক্তিশালী ও কার্যকর করে তুলতে চাইছে বিজেপি। রাজ্যে এখন দল ক্ষমতায়, তাই প্রশাসন ও সংগঠনের মধ্যে দায়িত্ব ভাগ করা এবং নতুন নেতৃত্বকে সামনে আনার পাশাপাশি সাংগঠনিক কাঠামোকে আরও সক্রিয় করার কৌশল নিয়েছে কেন্দ্রীয় নেতৃত্ব।

সূত্রের খবর, সাংগঠনিক রদবদলে একাধিক জেলায় সভাপতি বদল হতে চলেছে। তবে শুধু জেলা নয়, মণ্ডল সভাপতি এবং বুথস্তরেও রদবদলের সম্ভাবনা রয়েছে। পাশাপাশি বাংলায় দল ক্ষমতায় আসার পর গত দু’মাসে নিচুতলায় যে সমস্ত নেতৃত্বের বিরুদ্ধে অভিযোগ রাজ্যস্তরে জমা পড়েছে তাদেরও একাধিক জনকে পদ থেকে সরানো হতে পারে।