নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
স্কুলের জায়গা দখল করে বীরভূমে তৃনমূলের বিলাসবহুল দলীয় কার্যালয়
By Editor: The News Express July 28, 2026
Share:
স্কুলের যায়গা দখল করে তৈরি হয়েছিল বিলাসবহুল তৃণমুলের দলীয় কার্যালয়। দ্বিতল এই কার্যালয় ছিলো নিচে কর্মিদের বসার যায়গা, উপরে ছিলো তৃণমূল নেতাদের আরাম করার ব্যাবস্থা। ছিলো ঘাট, গদি বালিশ । আরাম করা ঘর সহ দুটি ঘরে দুটি এসি সহ অনান্য সামগ্রীও ছিলো। ওই কার্যালয়ে মজুত ছিলো গরীব মানুষের জন্য কাপড়, কম্বল সহ বেশ কিছু সামগ্রী। ঘটনাটি বীরভূমের পুরন্দরপুর হাই স্কুলের ঘটনা। রাজ্যে তৃণমূল ক্ষমতায় আসার পর ২০১৭সালে স্কুলের জায়গায় গড়ে উঠেছিল তৃণমূলের দলীয় কার্যালয়। তৎকালীন স্কুলের প্রধান শিক্ষক তৃণমূলের ভয়ে রেজুলেশনে করে ওই যায়গা দান করা হয়েছিল। বর্তমান সরকার ক্ষমতায় আসায় স্কুল কর্তৃপক্ষ নড়েচড়ে বসে। ভূমি দফতরকে বিষয় টা জানানো হয়। ভূমি দফতর থেকে ওই যায়গা মাপ করে স্কুলকে ফিরিয়ে দেওয়া হয়। আজ সেই দলীয় কার্যালয় স্থানীয় মানুষ পরিষ্কার করে আজ থেকে তৃণমূলের দলীয় কার্যালয় ক্লাসে পরিণত হলো। আজ থেকে ওই জায়গায় শুরু হলো পড়ুয়াদের পড়াশুনার জায়গা। স্কুলের যায়গা ফিরে পেয়ে খুশি পড়ুয়া থেকে শিক্ষক শিক্ষিকারা।