নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
উঠলো চোর চোর স্লোগান। তোলাবাজির অভিযোগে তৃণমূল নেতা খোকন রুইদাসকে তার মুচিপাড়ার বাড়ী থেকে আটক করে পুলিশ গাড়িতে তুললো পুলিশ। উঠলো উত্তেজিত জনতার চোর চোর স্লোগান।
দূর্গাপুরে বিজেপির ২৮ নম্বর ওয়ার্ডের কো কনভেনার বিশ্বজিৎ দাস ও এস সি মোর্চার নেতা বাপ্পা রুইদাসের দাবী এলাকার মানুষ স্বস্তি পেলো এই তৃণমূল নেতাকে পুলিশ থানায় নিয়ে যাওয়াতে।
দুর্গাপুরের মুচিপাড়া সংলগ্ন এলাকায় একের পর এক সরকারী জমি বেচে দিয়ে লোক বসিয়ে দেওয়ার অভিযোগ ছিল খোকন রুইদাস নামে এই তৃণমূল নেতার বিরুদ্ধে। রবিবার রাতে অভিযুক্ত তৃণমূল নেতাকে পুলিশ আটক করা মাত্রই উঠলো চোর চোর স্লোগান।