Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

শহীদ দিবসেও চলল ডিম থেরাপি কাজল শেখকে লক্ষ্য করে ছোঁড়া হলো ডিম

Editor: The News Express By Editor: The News Express July 27, 2026
শহীদ দিবসেও চলল ডিম থেরাপি কাজল শেখকে লক্ষ্য করে ছোঁড়া হলো ডিম
২৭ জুলাই নানুরে শহীদ দিবস পালন উপলক্ষে শহীদ বেদীতে মাল্যদান করতে যাওয়ার সময় বীরভূম জেলা পরিষদের সভাধিপতি তথা হাসন বিধানসভা কেন্দ্রের বিধায়কের গাড়ি লক্ষ্য করে ডিম ছোড়ার ঘটনা ঘটে। অভিযোগ, নানুরের বাসাপাড়া এলাকায় একদল দুষ্কৃতী এই হামলা চালায়।
ঘটনার পর কাজল শেখ দাবি করেন, পরিকল্পিতভাবে কয়েকজন সমাজবিরোধী এই ঘটনা ঘটিয়েছে। তবে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বীরভূম জেলা পুলিশ ও নানুর থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখে।
ঘটনাকে কেন্দ্র করে এলাকায় সাময়িক উত্তেজনা ছড়ালেও পুলিশি হস্তক্ষেপে পরিস্থিতি শান্ত হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।