নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে অপমানজনক পোস্ট, মেজিয়ায় মিছিল করে থানায় গিয়ে সাংসদের ভাইপোর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের
By Editor: The News Express July 27, 2026
Share:
বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তীর ভাইপোর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের হল বাঁকুড়ার মেজিয়া থানায়। সম্প্রতি সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে নিয়ে অপমানজনক পোস্ট করার অভিযোগ ওঠে বাঁকুড়ার সাংসদ অরুপ চক্রবর্তীর ভাইপো বিশ্বজিৎ চক্রবর্তী ওরফে টুবাইয়ের বিরুদ্ধে। বিষয়টি নজরে আসতেই শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরীর নেতৃত্বে বিজেপি কর্মীরা মিছিল করে মেজিয়া থানায় গিয়ে তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। মিছিল থেকে সাংসদের ভাইপোকে গ্রেফতারের দাবি জানানো হয়।
রাজ্যে পালাবদলের পর বাঁকুড়ার তৃনমূল সাংসদ অরুপ চক্রবর্তী এনসিপিআই এ যোগ দেন। সম্প্রতি সাংসদ অরুপ চক্রবর্তীর ভাইপো বিশ্বজিৎ চক্রবর্তী ওরফে টুবাই নিজের সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রীকে উদ্যেশ্য করে অপমানজনক মন্তব্য পোস্ট করেন। আর তাতেই নড়েচড়ে বসে বিজেপি। বিজেপির শালতোড়ার বিধায়ক চন্দনা বাউরীর নেতৃত্বে বাঁকুড়ার মেজিয়া বাজারে বিজেপি কর্মীরা মিছিল করে মেজিয়া থানায় যান। সেখানে সাংসদের ভাইপোর নামে লিখিত অভিযোগ দায়ের করেন। স্থানীয় বিধায়কের দাবি যে কোনো বিষয়ে আন্দোলন করার অধিকার সকলের রয়েছে। কিন্তু দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন অসম্মানজনক পোস্ট দেশবিরোধী কাজের সামিল।