নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
ছাত্র আন্দোলনে সামিল ও প্রধানমন্ত্রীর ছবি বিকৃতির অভিযোগে শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বহরমপুরে এফআইআর বিজেপির
By Editor: The News Express July 27, 2026
Share:
ছাত্র আন্দোলন এবং দেশের প্রধানমন্ত্রীর কুরুচিকর ছবি পোস্ট করার অভিযোগে অভিনেত্রী শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে বহরমপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করল বিজেপি। সোমবার সকালে মুর্শিদাবাদ বহরমপুর সাংগঠনিক জেলার বিজেপি মণ্ডল নেতৃত্ব বহরমপুর থানায় শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে এই লিখিত অভিযোগ করেন।
বহরমপুর মণ্ডল ১-এর সভাপতি মনোজ সাহা জানান, গত ২৪শে জুলাই বামপন্থীদের ব্যানারে শিয়ালদা থেকে ধর্মতলা পর্যন্ত একটি মিছিল বের হয়েছিল। পেপার লিকের প্রতিবাদে শিক্ষার্থীদের আন্দোলনকে সমর্থন জানিয়ে মিছিলটি করা হলেও, সেখানে শিক্ষার্থীদের পরিবর্তে 'জামাতি', 'বামাতি' ও রাষ্ট্রবিরোধীরা সামিল হয়েছিলেন বলে তিনি দাবি করেন।
মনোজ সাহা বলেন, "সেই মিছিলে সামিল হয়ে টলিউড অভিনেত্রী শ্রীলেখা মিত্র বিকৃত মানসিকতার একটি কুরুচিকর ছবি তুলে ধরে পোস্ট করেছেন। রাষ্ট্রবাদী ও ভারতীয় জনতা পার্টির সৈনিক হিসেবে আমরা মনে করি, এটি রাষ্ট্রবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণার সামিল। দেশের মাননীয় প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এই অবমাননাকর ও কুরুচিকর পোস্টের কারণে আমরা অত্যন্ত আঘাতপ্রাপ্ত ও মর্মাহত। বাকস্বাধীনতা মানুষের অধিকার, কিন্তু তার মানে স্বেচ্ছাচারিতা বা রাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেওয়া নয়।"
অভিযুক্তদের কড়া বার্তা দিয়ে বিজেপি নেতা বলেন, "টুকরে টুকরে গ্যাং আবার জেগে উঠছে। ১৯৪৭ সালেই আমরা স্বাধীনতা পেয়েছি। নতুন করে 'আজাদি' চাওয়ার অর্থ দেশকে আবার টুকরো টুকরো করার পরিকল্পনা। কিন্তু যতদিন রাষ্ট্রবাদীরা রয়েছে, এই মনোভাব আমরা সফল হতে দেব না। ভারতবর্ষ অখণ্ড ছিল, আছে এবং থাকবে।"
শ্রীলেখা মিত্রের মন্তব্যের প্রেক্ষাপটে তিনি আরও যোগ করেন, "তিনি যে কুরুচিকর কাজটি করেছেন, তা সজ্ঞানে এবং উদ্দেশ্যপ্রণোদিতভাবেই করেছেন। এর মাধ্যমে গোটা দেশের গণতন্ত্রকে অপমান করা হয়েছে।"
শ্রীলেখা মিত্রের বিরুদ্ধে যাতে সর্বোচ্চ আইনি সাজা নিশ্চিত করা হয়, সে বিষয়ে প্রশাসনের কাছে জোর দাবি জানিয়েছে বিজেপি নেতৃত্ব।