Fri, Aug 14, 2026
 Network
Breaking News
নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার! ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায় মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ

কালনায় অফিস উদ্বোধন করেই কড়া বার্তা বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের

Editor: The News Express By Editor: The News Express July 27, 2026
কালনায় অফিস উদ্বোধন করেই কড়া বার্তা বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদারের
অনলাইন জুয়া-বেটিং বরদাস্ত নয়" - পূর্ব বর্ধমান জেলার কালনায় কড়া হুঁশিয়ারি বিজেপি বিধায়কের।

পূর্ব বর্ধমান জেলার কালনায় অনলাইন জুয়া, বেটিং, প্রতারণা এবং চড়া সুদের বেআইনি কারবারের বিরুদ্ধে এবার কড়া হুঁশিয়ারি দিলেন কালনা বিধানসভার বিজেপি বিধায়ক সিদ্ধার্থ মজুমদার। রবিবার রাতে কালনা বিধানসভার নবনির্মিত কার্যালয়ের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি স্পষ্ট জানিয়ে দেন, অবৈধ নির্মাণ কিংবা অনলাইন জুয়া, বেটিং, প্রতারণা ও চড়া সুদের মতো বেআইনি কার্যকলাপ কোনওভাবেই বরদাস্ত করা হবে না। প্রয়োজনে আইনানুগভাবে কঠোর পদক্ষেপ গ্রহণ করা হবে বলেও তিনি জানান।
বিধায়ক বলেন, ইতিমধ্যেই কালনা বিধানসভা এলাকার বাসিন্দাদের এ বিষয়ে একাধিকবার সতর্ক করা হয়েছে। সেই সতর্কবার্তার পর অনেকেই সচেতন হয়ে বেআইনি কার্যকলাপ থেকে সরে এসেছেন। তবে এখনও কিছু ব্যক্তি এই ধরনের অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন। তাঁদের উদ্দেশে তিনি ফের সতর্কবার্তা দিয়ে বলেন, আইন নিজের গতিতেই চলবে এবং বেআইনি কাজের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।এদিন কালনা বিধানসভার নবনির্মিত কার্যালয়ের শুভ উদ্বোধন উপলক্ষে বিজেপির পক্ষ থেকে একাধিক কর্মসূচির আয়োজন করা হয়। বিকেলে কালনা শহরের ঐতিহাসিক ১০৮ শিবমন্দির প্রাঙ্গণ থেকে একটি বিশাল মিছিল বের হয়, যা শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা পরিক্রমা করে।উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুমনা সরকার, আবাসন প্রতিমন্ত্রী কলিতা মাঝি, পূর্বস্থলী উত্তর বিধানসভার বিধায়ক গোপাল চট্টোপাধ্যায়, জামালপুরের বিধায়ক অরুণ হালদার, মেমারির বিধায়ক মানব গুহ এবং গলসির বিধায়ক রাজু পাত্র-সহ বিজেপির একাধিক নেতা-কর্মী ও সমর্থক।