নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
বিধানসভার বিধিভঙ্গের কারণে কুণাল ঘোষকে চ্যাংদোলা করে বের করে দেওয়া হল বিধানসভা থেকে
By Editor: The News Express July 23, 2026
Share:
মমতা তৃণমূলের পাশ থেকে একে একে প্রায় সকলে সরে গেলেও কুনাল ঘোষ কিন্তু সরেন নি। তিনি মমতার পাশেই আছেন। বুধবার বিধানসভাসভায় একটা বেশ অপ্রীতিকর ঘটনা ঘটে। এদিন বিধানসভায় বক্তব্য রাখছিলেন ঋত শিবিরের তৃণমূল বিধায়ক আখরুজ্জামান। সেই সময় কুণাল ঘোষ ওঠেন। তারপর সোজা আখরুজ্জামানের সামনে এসে প্রশ্ন করেন, “বক্তা তালিকা থেকে আমার নাম কাটলেন কেন? নাম কাটলেন কেন” সেই সময় আখরুজ্জামান কোনও উত্তর না দিয়েই নিজের বক্তব্য পেশ করতে থাকেন। এদিকে, কুণালও অনড়। তিনিও একই প্রশ্ন করতে থাকেন। ধীরে ধীরে উত্তপ্ত হয় পরিস্থিতি। হাউসের অভ্যন্তরে বিশৃঙ্খলতা তৈরি হয়। এরপর অধ্যক্ষ বারেবারে কুণাল ঘোষকে সতর্ক করে বলেন, “আমি কিন্তু বলছি আপনি না বসলে বের করে দেব।” তিনি একবার নয়, একাধিকবার সতর্ক করেন। কিন্তু কুণালও নিজের প্রশ্ন করতে থাকেন। সেই সময় মার্শাল ডেকে বের করে দেওয়া হয় বেলেঘাটার বিধায়ককে।