কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা
By Reporter Sabyasachi June 29, 2026
Share:
ছাতনা বাইপাস মোড়ের বারবাকরা বাসস্টপ সংলগ্ন একটি সরকারি মহিলা শৌচাগার সর্বসাধারণের ব্যবহারের জন্য নির্মিত হলেও, বর্তমানে সেটির প্রবেশপথ দখল হয়ে যাওয়ায় মহিলাদের চরম সমস্যার সম্মুখীন হতে হচ্ছে বলে অভিযোগ উঠেছে।
স্থানীয়দের অভিযোগ, শৌচাগারের যাওয়ার পথে প্রতিদিন সাইকেল ও মোটরসাইকেল রেখে কার্যত রাস্তা বন্ধ করে রাখা হয়। পাশাপাশি একটি পরিত্যক্ত অবৈধ ঝুপড়ি ঘর নির্মাণ করে শৌচাগারটি আড়াল করে দেওয়া হয়েছে। ফলে মহিলারা নিরাপদ ও স্বাভাবিকভাবে শৌচাগারটি ব্যবহার করতে পারছেন না।
এই পরিস্থিতির প্রতিবাদে এদিন এলাকার মহিলারা ছাতনা থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। তাঁদের দাবি, শৌচাগারে যাওয়ার পথ থেকে অবৈধ ঝুপড়ি অপসারণ এবং সাইকেল-মোটরসাইকেলের অবৈধ স্ট্যান্ড সরিয়ে দ্রুত দখলমুক্ত করা হোক, যাতে সরকারি মহিলা শৌচাগারটি পুনরায় নির্বিঘ্নে ব্যবহার করা যায়।
অভিযোগের ভিত্তিতে বিষয়টি খতিয়ে দেখে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছে ছাতনা থানা।