Mon, Jun 29, 2026
 Network
Breaking News
কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।

নামখানায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা

Reporter Sabyasachi By Reporter Sabyasachi June 27, 2026
নামখানায় নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা যাত্রীবাহী বাসের, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা
সন্দীপ দাস, নামখানা:
অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেলেন একটি যাত্রীবাহী বাসের যাত্রীরা। যান্ত্রিক ত্রুটির জেরে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারের একটি গাছে সজোরে ধাক্কা মারে বাসটি। শনিবার বিকেলে দুর্ঘটনাটি ঘটেছে নামখানার চন্দ্রনগর বাস স্টপেজের কাছে।
​স্থানীয় সূত্রে জানা গেছে, বকখালি থেকে যাত্রী নিয়ে বাসটি কাকদ্বীপের দিকে যাচ্ছিল। চন্দ্রনগর বাসস্টপেজে পৌঁছানোর কিছুটা আগে আচমকাই বাসটির স্টিয়ারিং কেটে যায়। চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি রাস্তার পাশে একটি গাছে গিয়ে ধাক্কা মারে। ধাক্কার তীব্রতায় বাসের সামনের অংশটি বেশ কিছুটা দুমড়ে-মুচড়ে যায় এবং গাড়ির ভেতরে প্রবল ঝাঁকুনি হয়।
​তবে প্রত্যক্ষদর্শীদের দাবি, দুর্ঘটনার সময় বাসের গতিবেগ অনেকটাই কম ছিল। আর সেই কারণেই এক ভয়াবহ বিপদের হাত থেকে বেঁচে যান বাসে থাকা যাত্রীরা। দুর্ঘটনার পরই স্থানীয় বাসিন্দারা দ্রুত ছুটে এসে সমস্ত যাত্রীদের নিরাপদে উদ্ধার করেন। খবর পেয়ে কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে এসে পৌঁছায় নামখানা থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুর্ঘটনাগ্রস্ত যানটিকে সরানোর ব্যবস্থা করে। সামান্য চোট-আঘাত লাগলেও সমস্ত যাত্রী সুরক্ষিত আছেন বলে জানা গেছে।