কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
লখনউ কাজে গিয়ে অগ্নিকাণ্ডের ঘটনায় মৃত যুবকের দেহ ফিরলো নামখানায়
By Reporter Sabyasachi June 25, 2026
Share:
সন্দীপ দাস নামখানা:
লখনৌয়ে কাজে গিয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রাণ হারালেন নামখানার দ্বারিকনগর এলাকার যুবক। বুধবার নামখানায় পৌঁছালো সৌমাল্য বেরা(২৫)-র কফিনবন্দি নিথর দেহ। মাসখানেক পরেই তার বিয়ের কথা ছিল বলে জানা গিয়েছে। কিন্তু তার আগেই সব শেষ।
সোমবার উত্তরপ্রদেশের আলিয়াগঞ্জ এলাকায় ঊষা মেহতা মার্গের একটি তিন তলা বাণিজ্যিক ভবনে আগুন লাগে। ওই ভবনে একটি অ্যানিমেশন ও প্রশিক্ষণ কেন্দ্র সহ একাধিক সংস্থা চলতো। ওই বিল্ডিং এ আগুন লেগে অন্তত ১৫ জনের মৃত্যু হয়েছে বলে প্রশাসন সূত্রের খবর। আর সেই তালিকায় ছিলেন নামখানার যুবক সৌমাল্য।
২০১৯ সালের নামখানা ইউনিয়ন হাই স্কুল থেকে উচ্চমাধ্যমিক পাস করার পর লখনৌতে অ্যানিমেশন এবং কার্টুন ডিজাইনের কাজে যান সৌমাল্য। দু'বছর ধরেই সেখানে কাজ করছিলেন। বুধবার নামখানার দ্বারিনগর এলাকার বাড়িতে সৌমাল্যর নিথর দেহ পৌছাতেই কান্নায় ভেঙে পড়ে গোটা পরিবার।