কাকদ্বীপে ইলিশের কৃত্রিম প্রজননে আধুনিক RAS ব্যবস্থার উদ্বোধন, গবেষণায় নতুন দিগন্তের সূচনা•অবৈধ বালী পাচার রুখে দিল বিজেপি, পানাগড় সেনা ছাউনির সামনে ব্যাপক উত্তেজনা•সরকারি মহিলা শৌচাগারের পথ দখলের অভিযোগ, ছাতনা থানায় স্মারকলিপি দিলেন স্থানীয় মহিলারা•ঘাটাল থানার সিভিক ভলান্টিয়ারের মানবিকতা, ফিরিয়ে দিল ৪২ হাজার টাকার লটারী•রাতের অন্ধকারে এগরায় স্কুলে চুরির ঘটনায় চাঞ্চল্য।•
চন্দ্রকোনার আমডাংরায় স্বামী বিবেকানন্দ সংঘের উদ্যোগে পালিত হল পশ্চিমবঙ্গ দিবস
By Reporter Sabyasachi June 22, 2026
Share:
সুমন মন্ডল, চন্দ্রকোনা:
পশ্চিমবঙ্গের ইতিহাস, ঐতিহ্য ও আত্মপরিচয়কে নতুন প্রজন্মের সামনে তুলে ধরার লক্ষ্য নিয়ে চন্দ্রকোনার আমডাংরায় স্বামী বিবেকানন্দ সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর ঘোষের উদ্যোগে বিবেক হলে পালিত হল “পশ্চিমবঙ্গ দিবস”।
অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, পশ্চিমবঙ্গের ইতিহাসের নানা গুরুত্বপূর্ণ অধ্যায় নতুন প্রজন্ম ও সমগ্র বাঙালি সমাজের সামনে তুলে ধরা অত্যন্ত জরুরি। ইতিহাস ও সংস্কৃতির প্রতি সচেতনতা বৃদ্ধি করাই এই ধরনের উদ্যোগের মূল উদ্দেশ্য হওয়া উচিত।
স্বামী বিবেকানন্দ সংঘের সভাপতি তথা আইনজীবী সমীর ঘোষ বলেন, “আজ একটি পবিত্র ও স্মরণীয় দিন। পশ্চিমবঙ্গ দিবসের প্রকৃত তাৎপর্য দীর্ঘদিন বাঙালির কাছে অধরাই ছিল। এখন মানুষ রাজ্যের জন্মদিনকে মর্যাদা দিয়ে মহাসমারোহে উদযাপন করছে, যা অত্যন্ত আনন্দের বিষয়।”
অনুষ্ঠানের শেষে সমীর ঘোষ, বিধায়ক এবং এলাকার বাসিন্দাদের উপস্থিতিতে কেক কেটে পশ্চিমবঙ্গ দিবস উদযাপন করা হয়। পুরো অনুষ্ঠান জুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং পশ্চিমবঙ্গের ঐতিহ্য ও সংস্কৃতির প্রতি শ্রদ্ধা নিবেদনের বার্তা।