Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

ভোটের আবহে পিংলায় ‘বাংলার গ্রামীণ টিভি’-র শ্যুটিং, হারাধন-টুকটুকীকে দেখতে ভিড় স্থানীয়দের

By The News Express By By The News Express April 26, 2026
ভোটের আবহে পিংলায় ‘বাংলার গ্রামীণ টিভি’-র শ্যুটিং, হারাধন-টুকটুকীকে দেখতে  ভিড় স্থানীয়দের
ভোটের উত্তাপের মাঝেই পিংলার কেলেয়াড়া কল্যাণেশ্বরী তারা মায়ের মন্দিরের সামনে এক অন্যরকম উন্মাদনা দেখা গেল। সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় কমেডি চ্যানেল বাংলার গ্রামীণ টিভি-র শ্যুটিংকে কেন্দ্র করে এদিন এলাকায় তৈরি হয় উৎসবের আমেজ। প্রিয় অভিনেতা হারাধন ও টুকটুকিকে সামনে থেকে দেখতে ভিড় জমান অসংখ্য অনুরাগী।

পশ্চিম মেদিনীপুর জেলার সবং ব্লকের বলপাই এলাকার একঝাঁক প্রতিভাবান তরুণ-তরুণীকে নিয়ে গড়ে উঠেছে এই ‘বাংলার গ্রামীণ টিভি’। বর্তমানে নেটদুনিয়ায় তারা অত্যন্ত জনপ্রিয়। গ্রামবাংলার সহজ-সরল ভাষায় নিছক হাসাহাসি নয়, তাদের প্রতিটি ভিডিওর শেষে থাকে সমাজ সচেতনতামূলক ও বাস্তবধর্মী শিক্ষা।

অভিনয়ের মাধ্যমে ইতিমধ্যে ‘হারাধন’ ও ‘টুকটুকি’ নাম দুটি বাংলার ঘরে ঘরে পৌঁছে গিয়েছে।

ভোট আবহের মধ্যে এদিন পিংলার কেলেয়াড়া কল্যাণেশ্বরী তারা মায়ের মন্দিরের সামনে নতুন একটি ভিডিওর শ্যুটিং সারেন তারা। খবর চাউর হতেই স্থানীয় মানুষ ও পথচলতি সাধারণ মানুষ শ্যুটিং দেখতে ভিড় করেন। উপস্থিত শুভানুধ্যায়ীদের উদ্দেশ্যে হাত নেড়ে অভিবাদন জানায় হারাধন ও টুকটুকি।

হারাধন ও টুকটুকি বলেন, আমরা ছোট থেকেই অভিনয়ের মাধ্যমে সুস্থ সমাজের বার্তা দেওয়ার চেষ্টা করছি। আপনাদের ভালোবাসা আমাদের পাথেয়। আগামীদিনেও আমরা সমাজকে সচেতন করতে এই প্রচেষ্টা চালিয়ে যাব।"

ভোটের এই ব্যস্ত সময়ে যখন রাজনৈতিক প্রচার তুঙ্গে, তখন এই কমেডি টিমের শ্যুটিং সাধারণ মানুষকে কিছুটা হলেও মানসিক বিনোদন দিয়েছে। বাস্তবের কঠিন পরিস্থিতির মাঝে হাস্যরসের মাধ্যমে শিক্ষামূলক বার্তা দেওয়ার এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।