নানুরে রাতের অন্ধকারে বিজেপি কর্মীর বাড়িতে সাদা থান,ফুলের মালা সহ হুমকী চিঠি। আতঙ্কে পরিবার!•ভবানী ভবনে মুখোমুখি জেরায় প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিএ সুমিত রায়•মদ্যপ যুবকের তাণ্ডব আরামবাগে! বধূকে নিজের স্ত্রী দাবি করে গেটে লাথি•বন্যা মোকাবিলায় খানাকুলে সচেতনতামূলক মকড্রিল•হর ঘর তিরঙ্গা যাত্রায় ব্যবসায়ীদের হাতে জাতীয় পতাকা, কোচবিহারে স্বাধীনতা দিবসের আবহ•
বর্ষায় সুন্দরবনে ফের ‘দক্ষিণরায়’! গাজীখালির জঙ্গলে বাঘ দেখে তাজ্জব পর্যটকরা
By Editor: The News Express July 24, 2026
Share:
বর্ষার মরশুমে সুন্দরবনে ইলিশের স্বাদ নেওয়ার পাশাপাশি এবার উপরি পাওনা রাজকীয় ‘দক্ষিণরায়’-এর দর্শন! ফের সুন্দরবনের গাজীখালি নদী সংলগ্ন ম্যানগ্রোভের ঘন জঙ্গলে দেখা মিলল পূর্ণবয়স্ক একটি রয়্যাল বেঙ্গল টাইগারের।
দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প এলাকায় নদীপথে নৌকায় ঘুরে দেখার সময় একদল পর্যটকের চোখে পড়ে এই অভাবনীয় দৃশ্য। ম্যানগ্রোভের খাঁড়ির সবুজ জঙ্গলের আড়াল থেকে ধীরে ধীরে বেরিয়ে আসে রয়্যাল বেঙ্গল টাইগারটি। নদীর পাড়ে কিছুটা সময় তাকে হেঁটে চলে বেড়াতে দেখা যায়। এমন দুর্লভ মুহূর্ত হেলায় হাতছাড়া করতে চাননি পর্যটকরা। মুহূর্তের মধ্যে নিজেদের মোবাইল ক্যামেরায় রয়্যাল বেঙ্গল টাইগারের ছবি ও ভিডিও বন্দি করে নেন তাঁরা।
চলতি মরশুমে সুন্দরবনে বেড়াতে এসে পর্যটকরা পর পর একাধিকবার বাঘের দেখা পাচ্ছেন। বিশেষ করে বর্ষাকালে ইলিশ উৎসবের টানে প্রতি বছরই হাজার হাজার মানুষ সুন্দরবনে ভিড় জমান। তবে একই মরশুমে এতবার বাঘের উপস্থিতি ও দেখা মেলার ঘটনা পর্যটকদের আনন্দ বহুগুণ বাড়িয়ে দিয়েছে।
পর্যটন ব্যবসায়ী ও বন দপ্তর সূত্রের খবর, বর্ষার সময়ে নদী ও খাঁড়িগুলোতে জঙ্গল সংলগ্ন এলাকায় বন্যপ্রাণীদের আনাগোনা বাড়ে। তবে এক মরশুমে এত ঘনঘন বাঘের দর্শন মেলায় স্বাভাবিকভাবেই উচ্ছ্বসিত সুন্দরবনে আসা পর্যটক থেকে শুরু করে স্থানীয় পর্যটন মহল।