Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে

By The News Express By By The News Express October 02, 2026
উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে
উৎসবের মরশুম শুরু হতেই রাজ্যবাসীর জন্য দুঃসংবাদ। অক্টোবর মাসের প্রথম দিন থেকেই দেশে আবারও বাড়িয়ে দেওয়া হলো বাণিজ্যিক রান্নার গ্যাসের দাম। ১ অক্টোবর মধ্যরাত থেকে তেল সংস্থাগুলির জারি করা নতুন দর অনুযায়ী, কলকাতায় ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম এক ধাক্কায় ৭০ টাকা বৃদ্ধি পেয়ে দাঁড়াচ্ছে ২ হাজার ৯৫৪ টাকায়। তবে সাধারণ মধ্যবিত্তের কিছুটা স্বস্তি রেখে ১৪.২ কেজির গৃহস্থালির রান্নার গ্যাসের দাম আপাতত অপরিবর্তিত রাখা হয়েছে।
বিগত কয়েক বছরে মূল্যবৃদ্ধির ধারা বজায় রেখে আবারও বাণিজ্যক গ্যাসের এই মূল্যবৃদ্ধি ব্যবসায়িক খাতে বড় প্রভাব ফেলতে চলেছে। এবছর সিলিন্ডারের দর ওঠানামার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যাচ্ছে:

এপ্রিল: ১৯ কেজির বাণিজ্যিক সিলিন্ডারের দাম ২১৯ টাকা ৫০ পয়সা বেড়ে দাঁড়ায় ২,২০৮ টাকায়।

মে: এক ধাক্কায় ৯৯৪ টাকা বাড়িয়ে দাম পৌঁছে দেওয়া হয় ৩,২০২ টাকায়।

জুন: আরও ৫৩ টাকা ৫০ পয়সা বৃদ্ধি পেয়ে দর পৌঁছায় ৩,২৫৫ টাকা ৫০ পয়সায়।

জুলাই ও অগাস্ট: এই দুই মাসে টানা স্বস্তি মেলে—জুলাইয়ে ১৭৪ টাকা ও অগাস্টে আরও ২০৯ টাকা দাম কমে দাঁড়ায় যথাক্রমে ৩,০৮১ টাকা ৫০ পয়সা ও ২,৮৭২ টাকায়।

সেপ্টেম্বর: কম হওয়ার সেই ধারায় ইতি টেনে গত মাসে এক লাফে ১১ টাকা ৫০ পয়সা বাড়িয়ে দাম করা হয়েছিল ২,৮৮৪ টাকা।

এবার অক্টোবরের শুরুতেই নতুন করে আরও ৭০ টাকা বৃদ্ধি পাওয়ায় সিলিন্ডারের দাম প্রায় তিন হাজার ছুঁইছুঁই।

উৎসবের মরশুমে এহেন লাগাতার বাণিজ্যিক সিলিন্ডারের মূল্যবৃদ্ধিতে উদ্বেগে হোটেল, রেস্তোরাঁ ও ক্যাফে মালিকেরা। দুর্গাপুজোর সময়ে বাইরে খাওয়া দাওয়ার প্রবণতা বাড়ে, তার ওপর উৎসব শেষ হতে না হতেই সামনে রয়েছে বিয়ের মরশুম। মিষ্টির দোকান থেকে শুরু করে ক্যাটারিং সংস্থাগুলির উৎপাদন ও পরিচালন খরচ অনেকটা বেড়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে, যার পরোক্ষ প্রভাব সাধারণ মানুষের পকেটে গিয়েই পড়ার সম্ভাবনা।

তবে আশার আলো এই যে, সাধারণ গৃহস্থের জন্য ব্যবহৃত ১৪.২ কেজির রান্নার গ্যাসের দাম কলকাতায় আগের মতোই ৯৬৮ টাকা রাখা হয়েছে।