Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

দুর্গাপুরে সরকারি চাল-গম পাচার রুখে দিল বিজেপি কর্মীরা, আটক ভিন জেলার চার পাচারকারী

By The News Express By By The News Express September 29, 2026
দুর্গাপুরে সরকারি চাল-গম পাচার রুখে দিল বিজেপি কর্মীরা, আটক ভিন জেলার চার পাচারকারী
সরকারের দেওয়া রেশন ব্যবস্থার চাল এবং গম পাচার করার অভিযোগে ব্যাপক চাঞ্চল্য ছড়াল দুর্গাপুরে। বিজেপি কর্মী-সমর্থকদের তৎপরতায় হাতেনাতে ধরা পড়ল ভিন জেলার চার পাচারকারী। ঘটনাস্থলে পুলিশ পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্তদের থানায় নিয়ে যায়।

রবিবার নিয়মমাফিক এলাকায় রেশন সামগ্রী বিতরণ করা হচ্ছিল। অভিযোগ, গ্রাহকদের কাছ থেকে চড়া দামে সেই চাল ও গম কিনে সাইকেল এবং মোটরবাইকে করে বীরভূমের জয়দেব ও ইলামবাজারের দিকে পাচার করছিল একদল অসাধু কারবারি।

এই অবৈধ কারবারের খবর পেয়ে বিজেপি নেতা রূপম লাহার নেতৃত্বে একদল কর্মী-সমর্থক ঘটনাস্থলে পৌঁছে পাচারকারীদের পথ আটকে দাঁড়ান। এর ফলে এলাকায় তীব্র উত্তেজনার সৃষ্টি হয়।

খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় কোকওভেন থানার পুলিশ। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং অভিযুক্ত চার পাচারকারী ও সংশ্লিষ্ট রেশন ডিলারকে থানায় নিয়ে যায়।

পাচারকাজে ব্যবহৃত বাহন সহ বিপুল পরিমাণ সরকারি চাল ও গম বাজেয়াপ্ত করা হয়েছে। রেশন ডিলারের দাবি, এই বেআইনি পাচারকারীরা এতটাই প্রভাবশালী যে সাধারণ মানুষ বা ডিলার প্রতিবাদ করলেই তাদের নানাভাবে হুমকি দেওয়া হতো।
পুরো ঘটনার একটি পুঙ্খানুপুঙ্খ তদন্ত শুরু করেছে কোকওভেন থানার পুলিশ।