Fri, Oct 02, 2026
 Network
Breaking News
রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার • নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী • আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন। • উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে • পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ •

পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ

By The News Express By By The News Express October 01, 2026
পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ
পিংলা থানার বিভিন্ন এলাকায় বুধবার আবগারি দফতরের সঙ্গে যৌথভাবে অভিযান চালায় পিংলা থানার পুলিশ।

অভিযানে প্রায় ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ উদ্ধার করে নষ্ট করা হয়। পাশাপাশি প্রায় ২৫ লিটার বেআইনি দেশি মদ বাজেয়াপ্ত করা হয়েছে।

ঘটনায় এক মহিলাকে গ্রেফতার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে আবগারি আইনের ৪৬এ(সি) ধারায় নির্দিষ্ট মামলা রুজু করে আদালতে পেশ করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।

পিংলা থানার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, বর্তমান মুখ্যমন্ত্রী নেশা মুক্ত পশ্চিমবঙ্গ গড়ার ডাক দিয়েছেন, মুখ্যমন্ত্রীর নির্দেশে বেআইনি মদ তৈরির বিরুদ্ধে এই ধরনের অভিযান আগামী দিনেও সারা পিংলা ধরে অব্যাহত থাকবে।