রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
চন্দ্রকোনারোডে নাবালিকাকে ধর্ষণের অভিযোগ, গ্রেফতার ৩; ৫ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ আদালতের
By By The News Express September 29, 2026
Share:
পশ্চিম মেদিনীপুর জেলার চন্দ্রকোনারোড থানার বুড়ামারা এলাকায় এক নাবালিকাকে তুলে নিয়ে গিয়ে ধর্ষণের চাঞ্চল্যকর অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ দ্রুত পদক্ষেপ করে তিন অভিযুক্তকে গ্রেফতার করেছে। মঙ্গলবার ধৃতদের মেদিনীপুর আদালতে পেশ করা হলে বিচারক পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দিয়েছেন।
পুলিশ সুত্রে জানা যায়, চন্দ্রকোনা রোডের বুড়ামারা এলাকার একটি অর্কেস্ট্রা অনুষ্ঠান দেখতে গিয়েছিল ওই নাবালিকা। অভিযোগ, অনুষ্ঠানস্থল থেকে তিনজন ব্যক্তি তাকে জোর করে আড়াবাড়ি জঙ্গলের দিকে নিয়ে যান এবং সেখানে তার উপর নির্যাতন চালান।
পরবর্তীতে বাড়িতে ফিরে নাবালিকা পরিবারের সদস্যদের কাছে পুরো ঘটনাটি খুলে বলে। এরপর সোমবার পরিবারের পক্ষ থেকে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়।
অভিযোগ পাওয়ার পরই তৎপর হয় চন্দ্রকোনারোড থানার পুলিশ। তদন্তে নেমে পুলিশ তিন অভিযুক্ত—সুনীল হাঁসদা, নবীন হাঁসদা এবং মঙ্গল টুডুকে গ্রেফতার করে।
মঙ্গলবার ধৃতদের মেদিনীপুর আদালতে হাজির করে পুলিশ ১০ দিনের হেফাজতের আবেদন জানায়। তবে শুনানি শেষে আদালত পাঁচ দিনের পুলিশ হেফাজতের নির্দেশ দেয়।
সরকারি আইনজীবী সৌমিলি মাইতি জানান, নাবালিকা বর্তমানে মানসিকভাবে অত্যন্ত বিপর্যস্ত অবস্থায় রয়েছে। এই কারণে এখনও তার গোপন জবানবন্দি নেওয়া সম্ভব হয়নি। তবে নির্যাতিতা ও ধৃত তিনজনেরই মেডিকেল পরীক্ষা সম্পন্ন হয়েছে।
এই ঘটনায় অভিযোগের সত্যতা, ঘটনার নেপথ্যের প্রকৃত পরিস্থিতি এবং এর সঙ্গে অন্য কেউ জড়িত আছে কিনা তা খতিয়ে দেখছে পুলিশ। আগামী পাঁচ দিন ধৃতরা পুলিশ হেফাজতে থাকবে এবং তদন্ত এগোলে আরও নতুন তথ্য সামনে আসতে পারে বলে মনে করা হচ্ছে।