রাহুল প্রধানমন্ত্রী হলে আপত্তি নেই, ‘ইগো’ ভুলে INDIA জোটে বার্তা মমতার•নন্দীগ্রাম উপনির্বাচনে নিশ্ছিদ্র নিরাপত্তা: মোতায়েন ৩৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী ও ৭০০ পুলিশ কর্মী•আজ থেকে রাজ্যজুড়ে শুরু ‘সেবা সেতু অভিযান’, ব্লকে ব্লকে তৎপর প্রশাসন।•উৎসবের শুরুতেই ধাক্কা: কলকাতায় এক লাফে ৭০ টাকা বাড়ল বাণিজ্যিক গ্যাসের দাম, মধ্যবিত্তের স্বস্তি রান্নার গ্যাসে•পিংলায় আবগারি দফতরের যৌথ অভিযান, নষ্ট ৩০০ লিটার চোলাই মদ তৈরির উপকরণ•
মুখ্যমন্ত্রীর নির্দেশে পিংলায় পুলিশের কড়া পদক্ষেপ, উদ্ধার ২৫ লিটার চোলাই মদ ও বিপুল উপকরণ
By By The News Express September 29, 2026
Share:
নেশামুক্ত পশ্চিমবঙ্গ গড়ার ডাক দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর এই কড়া বার্তার পর থেকেই রাজ্যজুড়ে অবৈধ মাদক ও চোলাই মদের বিরুদ্ধে তৎপরতা শুরু হয়েছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার পিংলা থানার পুলিশ ও আবগারী দপ্তর যৌথভাবে পিংলার একাধিক এলাকায় অভিযান চালায়।
এদিনের এই বিশেষ অভিযানে আনুমানিক ২৫ লিটার চোলাই মদ এবং মদ তৈরির জন্য মজুত বিপুল পরিমাণ উপকরণ বাজেয়াপ্ত করা হয়। পরবর্তীতে পুলিশ ও আবগারী দপ্তরের উপস্থিতিতে উদ্ধার হওয়া সমস্ত চোলাই মদ ও ক্ষতিকারক উপকরণগুলি ঘটনাস্থলেই নষ্ট করে দেওয়া হয়।
প্রশাসন সূত্রে জানা গেছে, এলাকায় বেআইনি চোলাই মদের কারবার রুখতে এবং যুবসমাজকে নেশার গ্রাস থেকে রক্ষা করতে এই ধরনের আকস্মিক ও কঠোর অভিযান আগামী দিনেও অব্যাহত থাকবে। পুলিশের এই সক্রিয় ভূমিকাকে সাধুবাদ জানিয়েছেন এলাকার সচেতন নাগরিকেরা।